অনলাইনে আমরা যা দেখি, তার শতভাগ সত্য না এবং শুধু এজন্যই অন্যের জীবন দেখে, নিজেকে অসুখী মনে করার কোনো কারন নেই, উচিতও না। কারণ আমরা এখানে শুধু আমাদের ভালো মুহূর্তগুলোর গল্প বলি, শেয়ার করি। ব্যাক্তিগত জীবন নিয়ে বা খারাপ সময় নিয়ে আমরা কথা বলতে পারিনা, কারন অনেক সময় না জেনেই কিছু মানুষ আমাদের বিচার করে ফেলেন। তাই ব্যাক্তিগত জীবন যত প্রাইভেট রাখা যায়,ততই ভালো।
সবার জীবনেই খারাপ সময় আসে, খারাপ অভিজ্ঞতা থাকে। অনেক মানুষ যখন আমার সাথে তাদের সমস্যার কথা শেয়ার করেন, আমি তখন মনে মনে ভাবি যে, এতোদিন ধরে তাকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি কিন্তু কখনো বুঝতেই পারিনি যে তার জীবনে এতো ঝড় বয়ে যাচ্ছে।
দূর থেকে কাশফুলের বাগান অনেক ঘন এবং সুন্দর মনে হয় কিন্তু কাছে গেলে বোঝা যায় কতোটা ফাকা ফাকা অথবা এতোটাও সুন্দর না! তাই সোশ্যাল মিডিয়াতে অন্যের ভালো মূহুর্তের ছবি বা গল্প শুনে, নিজের প্রতি অবিচার করবেন না। নিজের প্রতি দয়ালু হবেন, নিজেকে গ্রহণ করবেন, নিজেকে একটু বেশি ভালোবাসবেন। দেখবেন এই আত্নবিশ্বাস আপনাকে অনেক ভালো রাখবে। দিনশেষে, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের হাতেই তুলে নিবেন। অন্যকে দিবেন না!
আমার এই ছবিগুলো দেখে আপনার অনেক ভালো লাগতেই পারে। ছবিগুলো ২০২০ সালের ডিসেম্বরের এই সময়টাতে জার্মানিতে আমার ডর্মের সামনে কোনো এক ছুটির দিনে খুব সকালে তোলা। আমার এখনো মনে আছে, একটা কারনে এর আগের দিন রাতে আমি সারারাত ঘুমাইনি। প্রচন্ড পরিমানে কেদেছিলাম। এতোটাই কেদেছিলাম যে, আমার প্রচন্ড মাথা ব্যাথা শুরু হয়ে যায়, আমি সারারাত ঘুমাতেই পারিনি। তারপর সকালে স্নো দেখে হাটতে বের হই এবং রাস্তায় আফ্রিকার একটি মেয়ে আমার এই ছবিগুলো তুলে দিয়েছিলো, যাকে আমি চিনি না। তার সাথে আমি অনেক গল্প করলাম এবং সে তখন জবে যাচ্ছিলো।
আমি তার সাথে হাটতে হাটতে সিটিতে গেলাম। সে যাবার সময় প্রশ্ন করেছিলো, ঠান্ডা নাকি কান্না?সত্যটা বলেছি, কারণ তাকে আমি চিনিনা। যাবার সময় সে আমাকে একটা হাগ দিলো এবং বললো, " সব ঠিক হবে না জানি, কিন্তু মেনে নিতে যেনো শিখে যাও, এই দোয়াই করি, তুমি হাসবা সবসময়, এরকম অপরিচিত মানুষের সাথে কেউ এভাবে হেসে গল্প করতে পারে, জানা ছিলো না "।
এরপর সেই মেয়ের সাথে আমার আর কোনোদিন দেখা হয়নি।
ছবিগুলো দেখে কি আপনার কি মনে হচ্ছে? বুঝতে পেরেছেন সেই রাত বা সেই দিনটা কেমন ছিলো আমার জন্য? সম্ভব না, জানি!এজন্যই বলি, অনলাইনে অন্যের জীবন দেখে নিজের প্রতি অবিচার করবেন না। আমরা সবাই ভালো এবং খারাপ সময় অতিবাহিত করি।
Love yourself a bit more ❤️
কারণ তোমার শুধু তুমিই আছো ✌️
তোমার শুধু তুমিই আছো || Erina
Reviewed by pencil71
on
December 25, 2021
Rating:
Reviewed by pencil71
on
December 25, 2021
Rating:


No comments: