Technology

test

আবার হবে মসজিদ♦কামাল উদ্দিন



"আবার হবে মসজিদ"
কামাল উদ্দিন

লক্ষ কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন
যেখানে ঝরেছে মোমিনের চোখের পানি
দিনে রাতে সারাক্ষণ করিতে পাপ মোচন,
আল্লাহর প্রেমে পাগলপারা হয়ে
নিঃসংকোচে মুসলমানের হয়েছে আগমন,
যেন এখানে সারাক্ষণ লেগে থেকেছে ঈদ
সেই তো মুসলমানের প্রিয় বাবরি মসজিদ।

বহুবছর হয়ে গেল উগ্রবাদীরা শাবল খুন্তির আঘাতে
মসজিদের মিনার চুড়া দেওয়াল ক্ষত বিক্ষত করে
গুড়িয়ে দিয়েছে সেই প্রিয় আল্লাহর ঘর
যেথায় মুসলমানেরা আজ যাযাবর
কাফের মুশরিকদের ভয়ে পারেনা ঘুমাতে
পারেনা স্বাধীন ভাবে আল্লাহর ইবাদত করতে।

তবুও বুকে আঁকড়ে ধরে আছে সেই স্মৃতি
জুলুম নির্যাতন অত্যাচারে জর্জরিত 
মুসলমানদের রক্তের বন্যায় হচ্ছে প্লাবিত, 
আজো পুড়ছে ঘর বাড়ি পুড়ছে কুরআন 
তবুও হতাশা নয় বিশ্বাস আশা নিয়ে 
সেথায় আজো জেগে আছে মুসলমান
মার খেয়ে খেয়ে প্রচার করছে তাওহীদ 
আবার এখানে হবে আল্লাহর বাবরি মসজিদ। 

এখানে আবার হবে বাবরি মসজিদ 
ফিরে পাবে প্রাণ চঞ্চলতা আবার লাগবে ঈদ
মিনার থেকে ভেসে আসবে আবার সুমধুর আযান 
আবার কোলাকুলি খোশআমদেদ মোলাকাত 
ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে
মসজিদ ফিরে পাবে তার সালতানাত।
মায়ের বুক খালি করে আর কেউ হবেনা শহীদ 
জালিমের ভয়ে নয় কাঁদবে আল্লাহর ভয়ে
পাপ মোচনের ক্রন্দনে মুখরিত হবে মসজিদ 
ফিরে পাবে প্রাণ চঞ্চলতা আবার লাগবে ঈদ।


আবার হবে মসজিদ♦কামাল উদ্দিন আবার হবে মসজিদ♦কামাল উদ্দিন Reviewed by pencil71 on December 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.