Technology

test

যুদ্ধ ভূমি♦ সরদার আব্বাস উদ্দিন



যুদ্ধ ভূমি
সরদার আব্বাস উদ্দিন

এমন একটা পেশার কথা কেউ বলতে পারবে?
যেখানে তুমি একাই সব বলবে,
আর কেউ কিছু বলতে পারবে না,
আর কেউ বলার সুযোগই পাবে না,
শুধু মন্ত্রমুগ্ধ হয়ে শুনবে।
এমন একটা মঞ্চের কথা কেউ বলতে পারো?
যেখানে তুমি একাই একটা মাইক্রোফোন নিয়ে বলছো,
আর সবাই তোমাকে নিরবে শুনছে।
এমন একটা স্বপ্নের কথা বলতে পারবে?
যেটাতে তুমিই সবকিছুর নিয়ন্ত্রক হবে,
বাকি সবাই তোমার স্বপ্ন পুরনে ব্যস্ত থাকবে।
এমন পৃথিবীর খবর জানো তুমি?
সেখানে তুমিই থাকবে সেরাদের সেরা,
কেউ নেই তোমাকে ছাড়িয়ে যাবার।

ভেবে পাচ্ছো না?
নাকি এমন কিছু ঠিকানা খুঁজে পেয়েছো তুমিও?

আচ্ছা ঠিক আছে, এবার মিলিয়ে নেও - আমার সাথে।

#সুবর্ণ #আইজাক #বারীর নাম শুনেছো তুমি?

বাংলাদেশের গর্বিত সন্তান, পৃথিবীর সর্বকনিষ্ঠ অধ্যাপক।
যখন সুবর্ণ বিভিন্ন সেমিনারে কথা বলে,
মন্ত্রমুগ্ধের মতো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে-
নামকরা ডিগ্রিধারী সকল ব্যক্তিত্ব।
যখন সে বিভিন্ন গানিতিক সমস্যার সমাধান করে,
সুবোধ ছাত্রের মতো শুধু জানতেই থাকে মেধাবীরা।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে ওকে নিয়ে চলে উৎসব,
চমৎকার বিশ্লেষণে বিস্মিত হয় বিজ্ঞানীরা।
অবসরেও সে কেন্দ্রীয় উপলক্ষ হয়ে,
নাচ-গান -কৌতুকে ভরিয়ে রাখে প্রতিটি আসর,
গর্বিত করে পরিবার, গর্বিত আমাদের বাংলাদেশ।

#ফাতিহা #আয়াতের নাম শুনেছো তুমি?

বাংলাদেশের আর একজন গর্বিত সন্তান।
জাতিসংঘের বিভিন্ন সভায় আমন্ত্রিত অতিথি হয়ে,
অনর্গল বলে যায় শান্তির বাণী,
মুগ্ধ হয়ে তৃপ্তির ঢেকুর তোলে সারা দুনিয়ার বিজ্ঞরা।
আবার যখন ও ক্রিকেটের খুটিনাটি বিশ্লেষণ করে,
ক্রীড়ামোদীরা অভিজ্ঞতা নেয় সেখান থেকে।
টকশো আর আলোচনায়, সহ-আলোচকেরা,
নীরব হয়ে যায় তার যুক্তির কাছে।
যখন সুরেলা কন্ঠে কোরআন তেলাওয়াত করে,
স্তব্ধ হয়ে যায় প্রকৃতির প্রতিটি প্রাণ।

এমন শতসহস্র উদাহরণ তুমিও খুঁজে পাবে।

মঞ্চের একক নাটকে একজন মাত্র অভিনেতা,
নীরব শ্রোতা প্রাণ ভরে উপভোগ করে তাঁর একক অভিনয়,
রেসকোর্স থেকে লালদিঘী, পল্টন হতে সার্কিটহাউস মাঠ,
রাজনৈতিক নেতার কন্ঠে জ্বালাময়ী ভাষন,
জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে নির্দেশনা পেতে,
লক্ষ্য কোটি জনতা উন্মাদের মতো অপেক্ষা করে।
ধর্মীয় বক্তার সুরেলা উপস্থাপনে আর যুক্তিতে,
তাফসীরের মূর্ছনায় লক্ষ কোটি জনতা পথের দিশা পায়।
একজন #নায়েকের লেকচারে কোটিকোটি মানুষ, 
খুঁজে নেয় সব অজানা রহস্যের যুক্তিপূর্ণ সমাধান।

এইবার বলোতো হে নবীন - কি হতে চাও তুমি?

একটা মঞ্চে একাকী দাঁড়িয়ে সুর-শব্দের ঝংকার তুলতে?
ডিজে কিংবা বেতারের উপস্থাপক হয়ে মানুষকে আকর্ষিত করতে?
নাকি নিজেকে ছাড়িয়ে গিয়ে-জাগ্রত নিজেকে গড়তে?

হে- যুদ্ধ ভূমির স্বপ্নবাজ নবীন, উত্তর আমিই দেই।

তুমি তোমাকেই বারবার ছাড়িয়ে যাবে,
তোমাকে নিয়ে যাবে সাফল্যের সেই উচ্চতর শিখরে, 
যেখানে তুমি একাই একটা সুবিস্তীর্ণ মঞ্চ পাবে,
তুমিই হবে সুবর্ণ কিংবা আয়াতের মতো একমাত্র বক্তা,
আমরা সবাই মুগ্ধতা নিয়ে শুনবো তোমায়।
শুভকামনা ভালোবাসা সমর্থন শতভাগ পাবে তুমি।
নেমে পড়ো তোমার জীবনের জাগ্রত যুদ্ধ ভূমিতে।

তারিখঃ ০৫.১২.২০২১

যুদ্ধ ভূমি♦ সরদার আব্বাস উদ্দিন যুদ্ধ ভূমি♦ সরদার আব্বাস উদ্দিন Reviewed by pencil71 on December 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.