হেরিটেজের বেলকনিতে.....!
সাব্বির আহমেদ
প্রধান শিক্ষক হেরিটেজ স্কুল
শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে সুশিক্ষা প্রতিটি মানুষেরই মেরুদণ্ড (invisible backbone) হতে বাধ্য ।কারন একজন শক্ত মেরুদন্ডের সুশিক্ষিত মানুষই পারে নিজের এবং সমাজের অন্যায়,অসূচি,অসঙ্গতি বিদূরিত করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভুমিকা রাখতে।এ কারনেই সমস্ত নবী-রাসুলগণ ছিলেন মানবতার শিক্ষক এবং মানুষকে অন্ধকার বা মুর্খতা (জাহেলিয়াত) হতে আলোর দিকে টেনে নিয়ে আসতেন।বিখ্যাত দার্শনিক Bertrand Russel শিক্ষাকে "Process of self-development " বা "Harmonious development of body,mind and soul "বলে আখ্যায়িত করেছেন।
এমনিতর শিক্ষার জন্য খুব বেশি প্রয়োজন সঠিক কারিকুলাম,মানসম্পন্ন শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান।
ভাল স্কুলের খোঁজে গত ২৭ নভেম্বর বেড়িয়েছিলাম স্বপরিবারে।আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার সাথে সাথে শক্তিশালী নৈতিক ভিত্তি গড়ার অনুপম এক কারিকুলাম এবং একঝাক তরুন,মেধাবী ও চৌকষ শিক্ষক দেখে আমি যারপরনাই বিমোহিত হয়েছি।বলছি ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ঝিলটুলির " হেরিটেজ পাবলিক স্কুল"এর কথা।বড় একটি খেলার মাঠ,অব্যবসায়ী দৃষ্টিভঙ্গি আর মান ধরে রাখতে পারলে আগামীতে শ্রেষ্ঠত্বের মুকুট তাদেরই।আমার এই ধারনা যদি অনাগত দিনে সত্য ও সঠিক হয় তাহলে স্কুলটি শুধু ইস্কুলই থাকবে না। সেটি হবে "হেরিটেজ পাবলিক স্কুল এ্যান্ড কলেজ ফরিদপুর"।সুস্থ প্রজন্মের এটি হোক আলোকবর্তিকা-হোক দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।।
শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড তাহলে সুশিক্ষা প্রতিটি মানুষেরই মেরুদণ্ড
Reviewed by pencil71
on
December 01, 2021
Rating:
Reviewed by pencil71
on
December 01, 2021
Rating:

No comments: