Technology

test

‌তোমায় ভা‌লো‌বে‌সে- হাবীবাহ্ নাসরীন


একই মানুষ, একই শহর, আকাশটাও এক
একই নিয়ন, একই ট্রাফিক, শান্ত জলের লেক

একই দুপুর, খা খা রোদের বিষাদভরা ক্ষণ
একই বিকেল, একই হাওয়া, কেমন করা মন

একই তো পথ, পথের সে বাঁক, শ্যাওলারঙা ঘাস
পথের ধুলোয় হলুদ পাতার দুঃখ বারোমাস

একই পথিক, একই ক্লান্তি, একই সে বিশ্রাম
আবেগগুলোর বেচাকেনায় বাড়েনি দরদাম

একই সন্ধ্যা, একই ফেরা, একই গৃহকোণ
আরেকটি দিন বেঁচে থাকার একই আয়োজন

একই বুকের ব্যথা এবং একই চোখের জল
চিরকালীন অপেক্ষাদের একই ফলাফল

একই সে মুখ, একই হাসি, স্মৃতির আলোড়ন
লুকিয়ে রাখা দীর্ঘশ্বাসের একই বিস্ফোরণ

একই সে রাত, একই তারা, সেই পুরনো চাঁদ
না বলা সেই গল্পগুলোর একই আর্তনাদ

একই বোবা দুঃখ এবং কষ্টেরা চিনচিন
অনেককিছুই আ‌গের ম‌তো আমরা শুধু ভিন্

একই আমি, একই তুমি, একই টিকে থাকা
অনেক হারিয়ে যাওয়ার ভিড়ে একটি কথা রাখা-
একইরকম আসবে প্লাবন, প্রলয় সর্বনেশে
আরেকটি দিন বাঁচবো তবু তোমায় ভালোবেসে।



‌তোমায় ভা‌লো‌বে‌সে- হাবীবাহ্ নাসরীন ‌তোমায় ভা‌লো‌বে‌সে- হাবীবাহ্ নাসরীন Reviewed by pencil71 on June 29, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.