Technology

test

পতাকা // দীদার মাহদী


দূর আকাশে পায়রা ওড়ে
নীলের মাঝে ঢেউ,
জয় বাংলা স্লোগান তুলে
যাচ্ছে আবার কেউ ৷

লাল সবুজের পতাকাটা
শূন্যে তুলে ধরে,
তরুণ যুবক যাচ্ছে ধেয়ে
বিজয় মিছিল করে ৷

রক্ত কান্না ইজ্জত আর
প্রাণের বিনিময়ে,
বাংলাদেশের জয় পেয়েছি
অযুত কষ্ট সয়ে ৷

পতাকার মান স্বাধীনতা
রাখবো ধরে সবে,
দেশের প্রশ্নে দলগুলো সব
ঐক্যবদ্ধ হবে ৷

তরুন প্রজন্মের লেখক
দীদার মাহদী
পতাকা // দীদার মাহদী পতাকা // দীদার মাহদী Reviewed by pencil71 on December 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.