গাছ বলে কেঁদে কেঁদে
মেরোনা মোদের মেরোনা।
আমাদের মেরে কেটে
মরুভূমি করো না।
এই সুজলা সুফলা দেশ
সবুজ বরণ বেশ।
এই সবুজকে তোমরা
শেষ করে দিও না।
ঐ যে দেখনি আটলান্টায়
বরফের পাহার সৃষ্টি হয়েছে।
প্রচণ্ড তাপে বরফ গলে
শুধু পানি বাড়ছে।
এই যে লোকালয়
কতইনা মধুময়।
এই লোকালয়কে তোমরা
বিলিন করে দিও না।
দেই অক্সিজেন আমি
কার্বন করি শেষ।
দেই তোমাদের আমি সব
নিজে হয়ে নিঃশেষ।
খাদ্য দেই, বস্ত্র দেই
থাকার মত পৃথিবী দেই।
সেই আমাদের তোমরা
উজাড় করে দিও না।
মাটির ক্ষয়রোধ করি
ভাঙতে দিই না নদী।
প্রাণ দিয়েও রোধ করি মোরা
প্রচণ্ড বাতাসের গতি।
এই সুশিল ধরা
স্নেহ মমতায় গড়া।
এই ধরনিকে তোমরা
শ্বসান করে দিও না।
পাখিরা বাচার তরে
আমার শাখায় নীড় গড়ে।
ক্লান্ত পথিক আমার ছায়ায়
শত ক্লান্তি দুর করে।
আমি সেই গাছ
গড়ি পৃথিবীর ছাঁচ
সেই আমাদের তোমরা
শেষ করে দিও না
আব্দুল্লাহ আল মুজতাহিদ
শ্রেনী ৯ম (বিজ্ঞান)
ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়,মাদারীপুর
গাছ - আব্দুল্লাহ আল মুজতাহিদ
Reviewed by pencil71
on
December 13, 2020
Rating:
Reviewed by pencil71
on
December 13, 2020
Rating:

No comments: