Technology

test

সবিনয়ে নিবেদন



আপনাকেই বলছি শুনুন মিস নাহিদা
সব সমস্যার মূল কারণ অতিরিক্ত চাহিদা ।

ভালো করে শুনে রাখুন নুসরাত জাহান আয়না।
স্বামীর ইনকাম বুঝে ধরুন কেনাকাটার বায়না ।

আরে আরে উঠছেন কেন বসুন মিস সম্পা।
বাসার কাজের মেয়েকে কি করেন অনুকম্পা?

ধৈর্য ধরে একটু বসুন জাকিয়া বারি মম্
শাশুড়িকেও শ্রদ্ধা করেন নিজের মাতৃ সম্?

মাসে দুটি থ্রিপিস কেনা শুনুন মিসেস কান্তা
স্বামীর চেয়ে নিজেকে ভাবেন কি সবজান্তা?

পার্লারে রোজ সেজে আসা শুনুন মিসেস সুইটি
বোন ও ননদের মাঝে রাখেন কি ইকুইটি?

আরে আরে কই যাচ্ছেন শুনুন মিসেস মারিয়া
স্বামীকে রোজ ধমকান কী ঘুষ আনতে কারিয়া ।

বুড়ি হয়ে ছুড়ি সাজা শুনুন মিসেস এমিলি
বুয়ার হাতে সঁপেছেন কি নিজের পুরো ফ্যামিলি ।

বয় কাটে চুল ছাটা শুনুন মিস জলি
যেথা তেথা যার তার সাথে ছাড়ুন ঢলাঢলি ।

প্রগতিশীল নারী নেত্রী আইনুননার
কতজনকে আর বানাবেন বেড পার্টনার !

দোহাই লাগে একটু শুনুন মিসেস ফেরদাউস
আসুন সবাই গড়ে তুলি পিসফুল হাউস।

সবিনয়ে নিবেদন সবিনয়ে নিবেদন Reviewed by pencil71 on December 14, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.