বিজয় আমার মনের কোণে
স্বপ্ন জাগায় গহীন বনে
থাকবে না আর আঁধার বুঝি
কচিকাচার ফুলবনে।
বিজয় আমায় ডেকে এনেছে
বাহির থেকে ঘরের কোণে
ঘরে এসে দেখছি রে সব
কাঁটা ছড়ানো ফুল বিছানে।
তবু আমার সোনার ছেলেরা
আশা ছাড়েনি মন ভুলে
দুটি জিনিস আঁকড়ে ধরেই
থাকছে তবু মায়ের কোলে।
মন ভরে যায় যখন দেখি
ওয়াক্ত হলেই আযানের সুরে
মুয়াজ্জিনের আযান ভাসে
বিজয় আসে ওই মিনারে।
শত আউলিয়ার দেশ রে ভাই
আমাদেরই বাংলাদেশ
শত অপরাধ বুকে তবু
বিজয়ীর বেশে আছি বেশ।
আবু বকর ওমর ওসমান আলী!
এদের মত কে আছো আজ?
দোষ দিবো আজ কাকে বল
আমাদের কি আছে লাজ?
অস্ত্রশস্ত্র নেই যে তোমার
একথায় কি যুক্তি রয়
তুমি দেখনি বিশ্ব মানবের
নয়নাভিরাম মদিনা বিজয়।
বিজয় প্রিয় বাঙালি আমি
তবু মাথা নুইয়ে আজ।
মাথা উঁচু করো সৎ পথ ধরো
পুরস্কৃত হবে তবেই আজ।
বিজয় আমার মনের কোণে
Reviewed by pencil71
on
December 16, 2020
Rating:
Reviewed by pencil71
on
December 16, 2020
Rating:

No comments: