ভালো ভালো ভালো। তবে অতি ভালো ভালো না। সন্দেহ মানুষকে ধ্বংস করে দেয়। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। সন্দেহ করাটা কবিরা গুনাহের সামিলও বটে।
কার সাথে কোথায়, কখন, কি করতে, কে যাচ্ছে, কেন যাচ্ছে ? যাবে কেন, করবে কেন ? তাহলে মনে হয় সব শেষ। ওর সাথে তার কি সম্পর্ক, কি হয় তার। ইত্যাদি জিনিশগুলোকেই সন্দেহ বলে। আপনি যখন এগুলো চিন্তা করবেন দেখবেন আপনার মস্তিস্ক কতটা হিংস্রতার মত কাজ করছে।
সুস্থ মস্তিস্কের কোন মানুষ কখনও বাজে টেনশন করে না। সিক মেন্টালিটি তথা অসুস্থ মনমানসিকতা দিয়েই সন্দেহ নামক জিনিষটার আবিস্কার।
আপনি কাউকে কেয়ার করেন, কাউকে অনেক খেয়াল করেন, ভালো জানেন, বিশ্বাস করেন, ভালোবাসেন এটা ঠিক আছে। তবে তার মানে এই না যে, কারও স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি না দেখানো আরকি।
আপনার যদি অধিকার কিংবা জোর খাটানোর কোন দরকার পড়ে বা থাকে তবে তা আপনি করতে পারবেন নির্দ্বিধায় কোন বাধা নেই। কিন্তু লজিক ছাড়া কারও উপরে জোর জবরদস্তি করা, অযৌক্তিক প্রশ্ন করা এসব ঠিক না।
যেটা আল কুরআনে আল্লাহ তায়ালা স্পস্ট করে বলে দিয়েছেন, " ধ্বংস হোক তারা যারা আন্দাজে কথা বলে।" (আয জারিয়া ১০)
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুন। এবং সন্দেহ সংশয় নামক অযথা ফেৎনা থেকে বেচে থাকার তাওফিক দিন।
আরমান হোসেন
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
সরাক, ফরিদপুর।
সন্দেহ মানুষকে ধ্বংস করে দেয়
Reviewed by pencil71
on
December 15, 2020
Rating:
Reviewed by pencil71
on
December 15, 2020
Rating:

No comments: