Technology

test

নিজেকে নিয়েই অস্বস্তিতে মিরাজ


 

দূর থেকে দেখেই বোঝা যায় ওজন কিছুটা বেড়েছে। ফিটনেসের কাজ করে সেটি কমানোর চেষ্টা করছেন। বোলিংয়েও মরচে ধরেছে। আগের মতো বল ঘোরাতে পারছেন না তেমন। মাটি কামড়ে লাফ দিচ্ছে না বল। ছয় মাস ক্রিকেটের বাইরে থাকার প্রভাবটা কেমন হতে পারে, তা যেন মেহেদী হাসান মিরাজকে দেখলেই বোঝা যায়।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলনে মিরাজ বল করেছেন নুরুল হাসান ও সৌম্য সরকারকে। মিরাজের শরীরী ভাষাই বলে দিচ্ছিল, নিজের প্রতি সন্তুষ্ট নন তিনি।

নিজেকে নিয়েই অস্বস্তিতে মিরাজ নিজেকে নিয়েই অস্বস্তিতে মিরাজ Reviewed by pencil71 on September 13, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.