অভিনেতা সাদেক বাচ্চুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাঁর ফুসফুসের ৮০ শতাংশ কাজ করছে না। তাঁকে শতভাগ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। Pencil71 এ তথ্য জানিয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। বাবার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে মেহজাবিন।
রোববার সন্ধ্যায় ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী Pencil71 কে জানান, সাদেক বাচ্চুর স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিশ্চিত করে সুস্থ করে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা। সে কারণে রোববার দুপুরে প্রফেসর রেদোয়ানুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বসেছিল।
ফুসফুসের ৮০ শতাংশই শেষ
Reviewed by pencil71
on
September 13, 2020
Rating:
Reviewed by pencil71
on
September 13, 2020
Rating:

No comments: