একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে সর্বোচ্চ ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেসরকারি কলেজ ও মাদ্রাসার ভর্তি ফিসহ মাসিক বেতন ও যাবতীয় খরচের বিষয়ে অবহিত করে ফি নির্ধারণ করে নির্দেশনা জারি হয়েছে। ভর্তি নীতিমালা ও নির্ধারিত হারে ফি আদায় করতে মাদ্রাসাগুলোকে বলা হয়েছে। আর কোনো মাদ্রাসা ভর্তি নীতিমালা না মানলে পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতিসহ তার এমপিও বাতিল করা হবে।
এসব তথ্য জানিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে আলিমে ভর্তির নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
চলতি বছরের ৯ আগস্ট থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে শুরু হয়েছে একাদশে ভর্তির কার্যক্রম। ভর্তির সময় কিছুটা বাড়ানো হয়েছে। ভর্তি প্রক্রিয়ার সব ধাপ শেষ হওয়ার পর ১৩-১৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে হবে। এ পরিপ্রেক্ষিতে নির্দেশনা জারি করেছে সরকার।
এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছে। তারা অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করছে।
Reviewed by pencil71
on
September 13, 2020
Rating:

No comments: