শাইখ ইউসুফ আল ক্বারাদাওয়ীকে যেমন দেখেছি,
পর্ব-২
বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
তাঁর বিশাল সম্ভার থেকে যে বইটি আমি প্রথম পুরোটা পড়ি, তা হলো “ফিকহ আল-যাকাত”। এই তথ্যসমৃদ্ধ, বিশ্বকোষসদৃশ বই থেকে আমি খুবই উপকৃত হয়েছি, যার মাধ্যমে লেখক উম্মাহর আজকের দিনের প্রয়োজনের প্রেক্ষিতে ব্যক্তিক এবং সামষ্টিক পর্যায়ে যাকাত বাস্তবায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। বস্তুত এই কাজটি লেখকের মেধা এবং তাঁর উদ্ভাবনী পদ্ধতির পরিচায়ক; কেবল যাকাত সংক্রান্ত বিষয়ের স্বচ্ছকরণ ও তাদের সংকলনই নয়, বরঞ্চ ফিকহের নীতি এবং উসুলে ফিক্বহের তত্ত্বের উপর ভিত্তি করে সমসাময়িক বিষয় যেগুলোর ওপরে পূর্বে কেউ হাত দেয়নি, সেগুলোর ওপর গবেষণার ক্ষেত্রেও তিনি উজ্জীবকের ভূমিকা পালন করেছেন।
এই বই সম্পর্কে যে দুটি বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করবো তা হলোঃ প্রথমত, এই বইয়ের লেখকই হলো প্রথম লেখক যিনি বিশদ ও সুক্ষ্ণভাবে যাকাতের সমকালীন বাস্তবায়ন নিয়ে আলোচনা করেছেন। কোরআন-সুন্নাহ, সালফে-সালেহীন এবং মুজতাহিদ ইমামদের প্রায়োগিক দৃষ্টান্তের ভিত্তিতে তিনি যেভাবে ফতোয়া দিয়েছেন তেমনটি আর কোনো আধুনিক বিষয়ের ক্ষেত্রে কল্পনা করা যায় না।
দ্বিতীয়ত, যদিও এই বইটির বিষয়বস্তু যাকাত সংশ্লিষ্ট বিষয়েই সীমাবদ্ধ, তবুও তাঁর উত্তরসূরীদের মধ্যে যারা সমসাময়িক ফিক্বহী বিষয়াদি নিয়ে লিখতে চান তাদের জন্য বইটি আলোকবর্তিকা হিসাবে কাজ করবে কেননা ফিক্বহের গবেষকদের জন্য এই বইটি একটি উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বইটি ব্যবহারিকভাবে তাদের কাছে ব্যাখ্যা করে কীভাবে ইসলামের ফিকহী মহাসাগর থেকে কাঙ্খিত মুক্তা বের করে আনা যায়; কীভাবে সমসাময়িক সমস্যার সমাধানে অতীত সূত্রগুলোকে কাজে লাগানো যায়; এবং কীভাবে নতুন ইস্যুর পর্যালোচনায় ক্লাসিক্যাল বই থেকে একই বিষয়ে উপকৃত হওয়া যায়।
শাইখ ইউসুফ আল ক্বারাদাওয়ী
Reviewed by pencil71
on
August 22, 2019
Rating:
Reviewed by pencil71
on
August 22, 2019
Rating:

No comments: