ইউরোপীয় উপনিবেশবাদ এবং আধুনিক মুসলিম রাষ্ট্রের উত্থান
পর্ব-৭
ভৌগোলিক বিভাজনগুলোও বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সমস্যার সৃষ্টি করেছে যারা একই অঞ্চলের একচেটিয়া অধিকার দাবি করে। উদাহরণস্বরূপ, জর্ডান ও সিরিয়া, স্বাধীনতার শুরুর দিকে বৃহৎ সিরিয়া পুনর্গঠন করার দিকে উভয়েই নজর দেয়। জর্ডান আবার প্যালেস্টাইন এবং মরোক্কো অন্যদিকে মৌরিতানিয়া এবং আলজেরিয়ার কিছু অংশের দাবি অব্যাহত রেখেছিল। সিরিয়া ও তুরষ্ক আলেকজান্ড্রেট্টার (ইস্কান্দারুন) সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে; ইরান ও ইরাক শাত আল আরব চ্যানেলের ওপর; মিশর ও সুদান নীল নদীর পানির উপর; পাকিস্তান ও আফগানিস্তান ডুরান্ড লাইনের উপর; কাশ্মীরের উপরে পাকিস্তান ও ভারত; সৌদি আরব ও কাতার এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সীমান্তের মরুদ্যান ও তেল ক্ষেত্রের উপর; লিবিয়া ও চাদ তাদের সীমান্ত অঞ্চলে এবং ইরান ও সংযুক্ত আরব আমিরাত তুনব ও আবু মুসা দ্বীপের উপর তাদের অধিকার দাবী করে। কিছু কিছু ক্ষেত্রে, কিছু মুসলিম রাষ্ট্রের অস্তিত্ব প্রতিবেশীদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছে, কারণ তারা মুসলিম রাষ্ট্রকে উপনিবেশবাদের এক কৃত্রিম সৃষ্টি হিসেবে দেখেছে। লেবাননের প্রতি সিরিয়ার দাবি, ব্রুনাইর প্রতি মালয়েশিয়ার, (সাম্প্রতিক পর্যন্ত), কুয়েতের প্রতি ইরাকের এবং পশ্চিম সাহারার প্রতি মরোক্কোর দাবী এর উদাহরণ। সীমানা রাষ্ট্রগুলির আকৃতি দিয়েছে বটে তবে তাদের কার্যকারিতার নিশ্চয়তা দিতে পারেনি। যদিও ঔপনিবেশিক কর্তৃপক্ষ সীমানা বেঁধে দিয়েছিল কিন্তু সেই সীমানাগুলির মধ্য বসবাসরত মানুষের মধ্য একটি জাতীয় সংস্কৃতির অধীনে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেনি বললেই চলে। প্রায়শ তারা এর ঠিক এর উল্টোটাই করেছিল; বিভিন্ন জাতি, ভাষা, ধর্মীয় বা উপজাতীয় গোষ্ঠীগুলির মধ্যে প্রতিযোগিতাকে উৎসাহিত করে ঔপনিবেশিক শক্তিগুলি তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইত। মুসলিম ভূখণ্ডের আঞ্চলিক বিভক্তিকে তাই কেউ চ্যালেঞ্জ করেনি বরং তা জাতীয় বিভ্রান্তি ও ভবিষ্যত জাতীয় সমাজের ভাঙ্গনের জন্য নিয়ামক হিসেবে কাজ করেছে।
একই রাষ্ট্রের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু একই জাতি হিসেবে ঐক্যবদ্ধ না হওয়া জনগোষ্ঠী ও অঞ্চলের মধ্যে অমিমাংসিত সমস্যা রাষ্ট্রের সীমানাগুলির প্রতি চ্যালেঞ্জের সৃষ্টি করেছে। লেবাননের কনফেশনাল উত্তেজনা; নাইজেরিয়া, পাকিস্তান ও মালয়েশিয়াতে জাতিগত ও ধর্মীয় সংঘর্ষ; এবং ইরান, ইরাক এবং তুরস্কে কুর্দিদের দুরবস্থা ঔপনিবেশিক শক্তিদের অংকিত সীমানার ভিত্তিতে রাষ্ট্র গঠনের ফলে সৃষ্ট সমস্যার উদাহরণ। তবুও, এই সমস্যাগুলির মধ্যে কোনটিই "ইসলামের" পুর্নজাগরণ করার প্রচেষ্টার ফলস্বরূপ নয়। বরং, মুসলিম রাজনৈতিক সচেতনতার মধ্যে জাতীয়তাবাদের এতটাই প্রাবল্য যে পাকিস্তান রাষ্ট্র ইসলামের নামে তৈরি করা হয়েছিল, তা ১৯৭১ সালে আবার জাতিগতভাবে বিভক্ত হয় পাকিস্তান ও বাংলাদেশ নামক দুই রাষ্ট্রে। যদিও সমস্যায় আচ্ছন্ন, তবুও আঞ্চলিক ধারণা এবং মুসলিম রাষ্ট্রের বাস্তবতা আজও উপনিবেশিক ছাঁচেই অব্যাহত আছে
ইউরোপীয় উপনিবেশবাদ এবং আধুনিক মুসলিম রাষ্ট্রের উত্থান
Reviewed by pencil71
on
August 22, 2019
Rating:
Reviewed by pencil71
on
August 22, 2019
Rating:

No comments: