Technology

test

এই তুমি ! সেই তুমি ? মু..ইরফান আবদুল্লাহ বেলায়েত








একদা তুমি ব্যস্ত থাকিতে
গাত্র ঘামিয়ে ঘামিয়ে,
এখন তুমি আয়েশ করো
অযথা ঘুমিয়ে ঘুমিয়ে।
.
তুমি বিদ্রোহী কবিতা লিখতে
শব্দ সাজিয়ে সাজিয়ে,
অন্যের লেখা শুনছো এখন
গানটা বাজিয়ে বাজিয়ে !
.
তুমি বজ্রকন্ঠে ফুলকী ছুটাতে
কন্ঠ চালিয়ে চালিয়ে,
রাজপথে তুমি আলো ছড়াতে
মশাল জ্বালিয়ে জ্বালিয়ে।
.
বিপ্লবী যত শ্লোগান লিখিতে
প্রতিটি দেয়ালে দেয়ালে,
এখন তোমার সময় কাটে
স্বপ্নে খেয়ালে খেয়ালে।
.
তুমিতো ঘুরতে লং মার্চের
গাড়ির বহরে বহরে,
বজ্রকন্ঠে আওয়াজ তুলিতে
প্রতিটি শহরে শহরে।
.
তুমি বিপ্লবীকে মুক্ত করিতে
কেবল ছিনিয়ে ছিনিয়ে,
প্রতিবাদী কথা বলছো এখন
কন্ঠ ইনিয়ে বিনিয়ে !
.
রাজপথে তুমি শ্লোগান দিতে
প্রতিটি মিছিলে মিছিলে,
আজ
তোমায় দেখে আফসোস লাগে
আহ্ কি ছিলে কি ছিলে !
.
............................ #লেখক ও কবি
এই তুমি ! সেই তুমি ? মু..ইরফান আবদুল্লাহ বেলায়েত এই তুমি ! সেই তুমি ? মু..ইরফান আবদুল্লাহ বেলায়েত Reviewed by pencil71 on March 14, 2018 Rating: 5

1 comment:

Powered by Blogger.