Technology

test

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন-Pencil71

কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন।

  ১৪ মার্চ ২০১৮ইং
বিসিএস পরীক্ষাসহ সকল প্রকার সরকারি-বেসরকারি চাকরির নিয়োগে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কার ও শিথিল করার দাবিতে মানববন্ধান করে মাদারীপুরের সাধারন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মার্চ) সকাল ১০টায় মাদারীপুর জেলা প্রশাসকের  কার্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই  মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে তারা জানায়, আমরা  মূলত কোটা ব্যবস্থার বিরোধী নয়। তবে বর্তমানে নিয়োগের ক্ষেত্রে যেভাবে বিভিন্ন কোটা দেওয়া হচ্ছে, তাতে প্রকৃত মেধাবীরা অন্যায়ের শিকার হচ্ছেন বলে  মনে করি। তাই আমাদের দাবি, মেধার ভিত্তিতে অন্তত ৯০ শতাংশ নিয়োগ দেওয়া হোক। বাকি ১০ শতাংশ নিয়োগ কোটা ব্যবস্থার মাধ্যমে দেওয়া যেতে পারে।

এছাড়া নিয়োগ পরীক্ষায় কোটার প্রার্থী পাওয়া না গেলে পদ শুন্য না রেখে মেধা থেকে পদ পূরণ করার দাবি জানান তারা। কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত বিসিএস এবং ব্যাংকসহ চলমান সকল সরকারী নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ বন্ধ রাখারও আহ্বান জানান শিক্ষার্থীরা।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন-Pencil71 কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন-Pencil71 Reviewed by pencil71 on March 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.