Technology

test

জাগরণের গান!! মু.ইরফান আবদুল্লাহ বেলায়েত-Pencil71








কোথায় আজ তোরা তরুণ-যুবা
লুকিয়ে আছিস বলরে বল,
কোথায় আজ সেই বজ্রধ্বনি
টগবগানো রক্তলাল।।

বীর বাঙ্গালীর স্বপ্নে গড়া
মায়ের আদর সোহাগ ভরা,
সোনার বাংলা গড়বে কারা
কোথায় তোরা বীরের দল।

কেন আজ তোরা থাকিস ভুলে
পেছনে তোদের শত্রুদল।

কোথায় আজ তোরা তরুণ-যুবা
লুকিয়ে আছিস বলরে বল,
কোথায় আজ সেই বজ্রধ্বনি
টগবগানো রক্তলাল।।

লাখো শহীদের রক্তে গড়া
সবুজ শ্যামল শস্যে ভরা,
এ বাংলা আজ লুটছে কারা
মানুষরূপী হায়নার দল।

দূর্নীতিবাজ রুঁখে দিতে আজ
জাগরে তরুণ-যুবার দল।

কোথায় আজ তোরা তরুণ-যুবা
লুকিয়ে আছিস বলরে বল,
কোথায় আজ সেই বজ্রধ্বনি
টগবগানো রক্তলাল।।

যুদ্ধে তোদের দেশটা গড়া
বুকে তোদের সাহস ভরা,
বিশ্বে তোদের হারায় কারা
তোরা যে বিশ্ব-বীরের দল।

রক্তচক্ষু কে তোরে দেখায়
তোরাইতো বিজয়ী দল।

কোথায় আজ তোরা তরুণ-যুবা
লুকিয়ে আছিস বলরে বল,
কোথায় আজ সেই বজ্রধ্বনি
টগবগানো রক্তলাল।।
                                      →তরুন লেখক ও কবি
জাগরণের গান!! মু.ইরফান আবদুল্লাহ বেলায়েত-Pencil71 জাগরণের গান!!  মু.ইরফান আবদুল্লাহ বেলায়েত-Pencil71 Reviewed by pencil71 on March 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.