স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল। 😡
দশ মিনিট পরে স্ত্রীর ফোন "আমি চললাম, তোমার সংসার ছেলে মেয়ে সব ফেলে। যে দিকে দু চোখ যায়।"
স্বামী ঠিক আছে, যাও বলে ফোনটা কেটে দিল। #এটা_বিশ্বাস।
দুপুরে লাঞ্চ টাইমে ঘরে এসে দেখে স্ত্রী কোথাও যায় নি ঘরেই আছে এবং রান্না বান্না করে টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। #এটা_সংসারের_মায়া।
এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারো কোন কথা নেই। কেউ কাউকে খেতেও ডাকছে না নিজেও খাচ্ছে না। #এটা_অভিমান।
বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিং-এ চলে গেল। #এটা_দায়িত্ববোধ।
স্বামী বেচারি প্রচন্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে জল ঢালা, তারপর কি ভেবে ফিরে এলো রুমে। ঠিক করলো স্ত্রী এলে দুজন একসাথে খাবে। #এটা_অপেক্ষা
রুমে এসে স্ত্রীর মোবাইলে টেক্সট করলো, "তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।" #এটা_ভালোবাসা।
তুমি যে কারনে যেতে পারোনি, আমিও সে কারণে খেতে পারিনি।
Reviewed by pencil71
on
July 31, 2021
Rating:
Reviewed by pencil71
on
July 31, 2021
Rating:

No comments: