রাজধানীর দক্ষিণখানে মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক ব্যক্তির ৬ টুকরা লাশ পাওয়া গেছে। অভিযোগের তীর মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমানের দিকে। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবদুর রহমানকে আটক করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি বলছে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তির স্ত্রীর সাথে মসজিদের ইমামের পরকীয়া ছিলো। সেটির জের ধরে স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে খুনের শিকার হতে হয়।
পত্র পত্রিকায় উঠে এসেছে , ঐদিন ফজরের নামাজের আগ পর্যন্ত ইমাম লাশ টুকরো টুকরো করে সেপটিক ট্যাংকে রেখেছে। এবং ফজরের নামাজও পড়িয়েছে। এই ঘটনার পর থেকে ইমাম নামাজ পড়াতে ভুল করতেন। আচার-আচরণে পরিবর্তন লক্ষণীয় ছিলো। ৩০ বছর ধরে তিনি ঐ মসজিদে ইমামতি করতেন। গ্রামের মানুষজন বিশ্বাস করতে পারছেন না যে তার মত লোক এমন কাজ করতে পারেন।
দেখেন পরকীয়া মানুষকে কিভাবে বেপরোয়া করে তুলছে,পরকীয়ায় লিপ্ত মানুষগুলো হিতাহিত জ্ঞান ভুলে যাচ্ছে। পরকীয়ার কারণে একজন ইমাম মসজিদের মত জায়গায় খুন করে লাশ ৬ টুকরো করছে! এটি ভাবা যায়? পরকীয়ার কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা নতুন নয়, সমাজে এমন ঘটনা অসংখ্য ঘটছে। আর পরকীয়া প্রেমের কারণে ইসলামিক জ্ঞান থাকা সত্ত্বেও একজন ব্যক্তি (ইমাম) যখন উন্মাদ, বেপরোয়া, নির্বোধ হয়ে যাচ্ছে, তখন আর পরকীয়ার ভয়াবহতা বুঝতে কারও বাকি থাকার কথা নয়।
আসুন,সকলে মিলে সমাজের যে নৈতিক অবক্ষয় হয়ে, সেটি থেকে সমাজকে রক্ষা করি। সাংস্কৃতিক আগ্রাসন আজকে আমাদের নীতি-নৈতিকতা ধ্বংস করে পশুতে পরিণত করছে। একমাত্র সচেতনতা পারে মানুষকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে।
সংস্কৃতি ধ্বংস হলে ধ্বংস হবে দেশ জাতি, নীতি নৈতিকতা। সুতরাং সকলে মিলে সংস্কৃতিকে রক্ষা করা হওয়া উচিত আমাদের প্রধান কাজ।
পরকীয়া মানুষকে কিভাবে বেপরোয়া করে তুলছে
Reviewed by pencil71
on
May 26, 2021
Rating:
Reviewed by pencil71
on
May 26, 2021
Rating:

No comments: