অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উদ্যম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
অতিথিদের সাথে উদ্যম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রাপ্তরা নয়া দিগন্ত -
অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করেছে উদ্যম ফাউন্ডেশন। গতকাল ধানমন্ডির একটি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী হারুন অর রশিদ।
ফাউন্ডেশনের পরিচালক অবসরপ্রাপ্ত জেলা জজ, নটর ডেম কলেজের আইন বিভাগের অধ্যাপক মো: আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম পরিচালক মো: জামাল উদ্দিন খান। এ ছাড়া উপস্থিত মো: মুজাহিদুল ইসলামী শাহীন, মো: রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কাজী হারুন অর রশিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরি করে প্রকৃত দেশপ্রেমিক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করতে হবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে মাসিক তিন হাজার টাকা হারে আট মাসের শিক্ষাবৃত্তির নগদ টাকা প্রদান করা হয়। এ ছাড়াও উদ্যম ফাউন্ডেশন চলতি বছরে মাদারীপুর জেলার বিভিন্ন স্কুলের নবম ও ১০ম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীকে মাসিক ৫০০ টাকা হারে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।
অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উদ্যম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান
Reviewed by pencil71
on
May 21, 2021
Rating:
Reviewed by pencil71
on
May 21, 2021
Rating:

No comments: