Technology

test

ফলের অভাব মেটায় প্রধানত দেশি বরই



বাজারে এখন নানা রকম বরই পাবেন। গরমের শুরু সময়টা দেশি ফলের অভাব মেটায় প্রধানত দেশি বরই। এত সুস্বাদু ফল একটু দেখে খাওয়াই ভালো, পোকা থাকতে পারে।

মামার বাসা ধানমন্ডি, দুপুর এর পরে রওনা হলাম যেতে-যেতে বিকাল হলো। মামা-মামাতো ভাইসহ আমরা তিন জন আছরের নামায জামায়াতে আদায় করলাম। নামাজ শেষ করে ভাইর সাথে গল্প করছি আর বরই খাচ্ছি, বেশ বিছু বরই দেখাল ভালোই লেগেছে। কিন্তু সর্বশেষ বরইটি খাওয়ার জন্য যখনেই হাতে নিয়ে খাওয়া শুরু করলাম আর কামুড় দিয়ে দেখি কিছু পোকা, বরই খাওয়া হলো না আর।

প্রতি ১০০ গ্রাম কুলে রয়েছে খাদ্যশক্তি ৭৯ কিলোক্যালরি, শর্করা ২০ দশমিক ২৩ গ্রাম, আমিষ ১ দশমিক ২ গ্রাম, জলীয় অংশ ৭৭ দশমিক ৮৬ গ্রাম, ভিটামিন এ ৪০ আইইএ, থায়ামিন শূন্য দশমিক শূন্য ২ মিলিগ্রাম, রিবোফ্লোবিন শূন্য দশমিক শূন্য ৪ মিলিগ্রাম, নিয়াসিন শূন্য দশমিক ৯ মিলিগ্রাম, ভিটামিন বি ৬ শূন্য দশমিক শূন্য ৮১ মিলিগ্রাম, ভিটামিন সি ৬৯ মিলিগ্রাম, ক্যালসিয়াম ২১ মিলিগ্রাম, লোহা শূন্য দশমিক ৪৮ মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম ১০ মিলিগ্রাম, ম্যাংগানিজ শূন্য দশমিক শূন্য ৮৪ মিলিগ্রাম, ফসফরাস ২৩ মিলিগ্রাম, পটাশিয়াম ২৫০ মিলিগ্রাম, সোডিয়াম ৩ মিলিগ্রাম, জিংক শূন্য দশমিক শূন্য ৫ মিলিগ্রাম।

স্বাস্থ্যগুণের কথা বলে থিসিসও করে ফেলা যায়। কিন্তু আমি বলব, এমনি এমনি বরই খান। শীতে যেমন বাড়ির বাইরে পা রাখলেই কমলার দেখা পাওয়া যায়, বসন্তে তেমন রাস্তাঘাটে থরে থরে সাজানো বরই পাওয়া যাচ্ছে। বাজারে, ফুটপাথে, বাড়ির পাশের অস্থায়ী বাজারে, ভ্যানে—সবখানে এখন হরেক রকমের বরই রাজত্ব করছে। মৌসুমের ফল খাওয়া স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। তাই ইচ্ছামতো বরই খান। বরইয়ের অনেক গুণ। সেই সঙ্গে একঝলক দেখে নিন, এই নাগরিক যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া নিজের কিশোরকাল। বসে পড়ুন না একটু বরই আর লবণ, শর্ষের তেল, শালুক না হোক ধনেপাতা নিয়ে। বাঁশের চোঙ পাবেন না। সমস্যা নেই। কাচের গ্লাসে ফল কাটার ছুরির বাট দিয়ে একটু ঘুঁটে নিন। দেখবেন মন কেমন ফুরফুরে লাগছে।

➤➤➤মেসবাহ্ উদ্দিন➤➤➤
ফলের অভাব মেটায় প্রধানত দেশি বরই ফলের অভাব মেটায় প্রধানত দেশি বরই Reviewed by pencil71 on March 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.