বুকটা এমন হাহাকার করা দুপুরে
গাঁয়ের বালিকা নাইতে নেমেছে পুকুরে
স্মৃতিতে এমন বিরতিবিহীন অভিযান
যেখানে জমেছে শ্যাওলা নামের অভিমান
জানে অরণ্য, ঘন সবুজের ছায়ারা
কীসের অসুখে আটকা পড়েছে মায়ারা
মা ডেকেছে খেতে, যেতে হবে এই এখনি
কী ছিল সে ডাকে, তোমরা কিছুই দেখনি
হঠাৎ থেমেছে কোলাহল ডুব সাঁতারের
একটা দুপুর হারিয়ে ফেলেছি আমাদের
হারিয়ে ফেলেছি গাঢ় আবেগের শৈশব
একে একে মুখ লুকিয়ে হারালো কই সব
এখনও দুপুরে একলা পুকুরে কেউ কি
ছলছল হেসে খেলে যায় আজও ঢেউ কি
জানি না কিছুই, আমি তো এখন শহরে
আটকা পড়েছি ইট পাথরের বহরে
স্মৃতিতে শুধুই হাহাকারভরা রিনঝিন
আমিও পালাবো ঠিকঠিক দেখো একদিন!
কবি হাবীবাহ্ নাসরীন
আমিও পালাবো
Reviewed by pencil71
on
March 15, 2021
Rating:
Reviewed by pencil71
on
March 15, 2021
Rating:

No comments: