বাংলাদেশকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে হলে তুরুষ্কের সাথে সম্পর্ক বৃদ্ধির কোনো বিকল্প নেই,,অতিরিক্ত
ভারতমুখি হওয়ার কারনে সামরিক, অর্থনৈতিক, পরিবেশ ও সামাজিক ক্ষেত্রে বিপুল পরিমান ক্ষতির মধ্যে বাংলাদেশ আবার ভারত বিমুখী হলে তারা ভাবে পাকিস্তানের দিকে ধাবিত হওয়া কিন্তু আমাদের কে নতুন বলয় সৃষ্টি করতে হবে,, যে বলয় তে উভয়ই ভারসাম্য থাকবে,, বাংলাদেশের পররাষ্ট্রনীতি থাকবে জনগনের ভাবাদর্শের,,
এতে আমাদের নিজস্বতা বজায় থাকবে,,
চীনের সাথে তিস্তা প্রকল্প বিষয়ক চুক্তি আমাদেরকে সঠিকভাবে সামনের দিকে নিয়ে যাচ্ছে। আশাকরি তুরুষ্কের সাথে অর্থনৈতিক ও সামরিক চুক্তি আমাদের দেশকে পার্শ্ববর্তী রাষ্ট্রের অাগ্রাসি প্রভাব থেকে রক্ষা করবে যা আমাদের পররাষ্ট্রনীতির সাথে সামঞ্জস্য কারন আমরা স্বাধীন ফিলিস্তিন চাই,,আর ইসরাইলের সাথে কোনো সম্পর্ক চাইনা,,এই পররাষ্ট্রনীতি আমাদের কে তুরুষ্ক -চীনের বলয়ে নিয়ে যাবে,,ভারত-ইসরাইল সম্পর্ক অত্যন্ত মধুর,,
সুতারাং এই বলয়ে প্রবেশে সবচেয়ে বড় বাধা ভারত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সু-কৌশলে সামনের দিকে নিয়ে যেতে হবে যাতে পার্শ্ববর্তী কারো সাথে বিভেদ না হয় পাশাপাশি দেশ পূর্ন অর্থনৈতিক, সামরিক, পরবেশ ও সামাজিক ভাবে শক্তিশালী হয়।
আব্দুলাহ মমিন
বিএসসি অনার্স (শেষ বর্ষ)
উদ্ভিদবিদ্যা বিভাগ
মাদারীপুর সরকারী কলেজ, মাদারীপুর
বাংলাদেশ সম্পর্ক গড়া ও জনগনের ভাবনা
Reviewed by pencil71
on
December 26, 2020
Rating:
Reviewed by pencil71
on
December 26, 2020
Rating:

No comments: