রাজৈর উপজেলায় জামায়াত-শিবির কর্তৃক বন্যার্তদের সহযোগিতা
মাদারীপুর জেলা আমীর মাওলানা আব্দুস সোবহান খান সকল সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন।
এসময় রাজৈর উপজেলা আমীর আলী আহম্মেদ আকন, রাজৈর উপজেলা সেক্রেটারি মু,নজরুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি মু.মেসবাহ্ উদ্দিন, রাজৈর উপজেলা জামায়াত নেতা মাওলানা ইব্রাহিম, ছাত্রশিবির মাদারীপুর জেলা সেক্রেটারি মু,আরমান হোসেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতিসহ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আমীর বলেন, বন্যায় রাজৈর উপজেলায় ১১টি ইউনিয়নের মধ্যে ৫টি ইউনিয়নে ফসলি জমি ,অসংখ্য মাছের ঘের, পুকুর প্লাবিত হয়েছে ,যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে, তাদের মাঝে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
রাজৈর উপজেলা আমীর বলেন, অবিলম্বে সরকার পানিবন্দি ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবেন বলে আমি মনে করি। সহায়তার হাত বাড়িয়ে দিলে বন্যার্তদের কষ্ট লাঘব করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
শিবিরের জেলা সভাপতি বলেন, জনপ্রতিনিধিদের সদিচ্ছায় পারে জনগনের দূর্দশা লাঘব করতে।
Reviewed by pencil71
on
August 09, 2020
Rating:

No comments: