কালকিনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন জেলা আমীর মাওলানা আব্দুস সোবহানখান।এসময় ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মু.মেসবাহ উদ্দিন, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আলী আকবর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আমীর বলেন, ভয়াবহ বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে রায়পুর, সিকারমঙ্গল, চরলক্ষীপুর, উড়ারচর, ভাটবালি, শস্তাল, আলিপুর, রমজানপুর, ঠেংগামাড়া, কালকিনি পৌরসভাসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভিন্ন জায়গায় নদী ভাঙনও ভয়ংকর রূপ নিয়েছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা।
জেলা আমীর বলেন, ত্রানের জন্য হাহাকার উঠলেও সরকারের নিষ্ঠুর নীরবতা চরম দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। অবিলম্বে বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রানের ব্যবস্থা করতে হবে। পানিবন্দি ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারী মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে।
কালকিনিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করেন জেলা আমীর মাওলানা আব্দুস সোবহানখান।
Reviewed by pencil71
on
August 06, 2020
Rating:
Reviewed by pencil71
on
August 06, 2020
Rating:
No comments: