মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (২১ জুলাই) নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর ২, কালকিনি ২ এবং শিবচর ৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬১ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১১০১ জন। মোট সুস্থ হয়েছেন ৭৯০ জন।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় (২১ জুলাই) নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ১২ জন, রাজৈর ২, কালকিনি ২ এবং শিবচর ৫ জন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ১১০১ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৬১ জন। মোট সুস্থ হয়েছেন ৭৯০ জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় গত ২৪ ঘন্টায় ফলাফল প্রাপ্ত হয়েছে ৭০টি এবং সর্বশেষ নমুনা প্রেরণ করা হয়েছে ১০৩টি। জেলায় মোট নমুনা প্রেরণ করা হয়েছে ৭২২৪টি এবং মোট ফলাফল প্রাপ্ত হয়েছে ৭১২৪টি। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৭৫ জন।
আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৫ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন। আজ গত ১৭ ও ১৮ জুলাই তারিখের সংগৃহিত নমুনার ফলাফল প্রাপ্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ১১০১ জন। এর মধ্যে সদর উপজেলায় ৪৪৫ জন, শিবচর উপজেলায় ১৭৮ জন, রাজৈর উপজেলায় ৩০০ জন এবং কালকিনি উপজেলায় ১৭৮ জন।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২১ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে
Reviewed by pencil71
on
July 21, 2020
Rating:
No comments: