সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে। শুক্রবার বিকেল থেকে সিরাজগঞ্জ সদরের সিমলা, পাঁচঠাকুরী গ্রামে হঠাৎ শুরু হয় ভয়াবহ নদীভাঙন। নদীভাঙন চলতে থাকে শনিবার দুপুর পর্যন্ত। ভাঙনের তীব্রতায় নদীগর্ভে বিলীন হয়ে যায় দুই শতাধিক বসতভিটা, মসজিদসহ বিভিন্ন স্থাপনা এবং আবাদি জমি। বসতভিটা, আবাদি জমি হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে মানুষ। আবার অনেকেই ভাঙন–আতঙ্কে অন্যত্র সরিয়ে নিচ্ছে বসতঘর।
এই সময় নদীভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দায়ী করেছেন এলাকাবাসী। স্থানীয় আব্বাস আলী অভিযোগ করেন, ‘প্রতিবছর শুকনা মৌসুমে বাঁধ ভালো করে সংস্কার করলে এমনভাবে নদীভাঙন শুরু হতো না। পানি উন্নয়ন বোর্ড নদীভাঙন শুরু হলে এসে কাজ করতে থাকে। আগে তাদের দেখা মেলে না বলে আমাদের এমন দুর্গতির মধ্যে পড়তে হয়।’

সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ নদীভাঙন শুরু হয়েছে
Reviewed by pencil71
on
July 26, 2020
Rating:
Reviewed by pencil71
on
July 26, 2020
Rating:

No comments: