কালকিনি উপজেলা প্রতিনিধিঃ- হাফেজ জাহিদুল ইসলাম
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সারাদেশে মহাসংকটে পড়েছে ও মধ্যবিত্ত আয়ের মানুষ। কারণ করোনার কারণে মানুষ কাজে যেতে পারছে না। অনেকের আয়ও বন্ধ হয়ে গেছে।
জমানো অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন কেউ কেউ। তবে মানুষের সংকটময় পরিস্থিতিতে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসছে সাধারণ মানুষ।
কেউ ব্যক্তি উদ্যোগে আবার কেউবা সাংগাঠনিকভাবে মধ্যবিত্ত আয়ের মানুষের পাশে দাঁড়াচ্ছে।
ঠিক তেমনিই মাদারীপুর জেলার কালকিনী উপজেলার রায়পুরের কয়েক’শ দরিদ্র মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে রায়পুর’।
সংগঠনটির আয়োজকরা বলছেন, করোনার কারণে গ্রামের মানুষর আয় বন্ধ হয়ে গেছে। সংক্রমণ এড়াতে ঘরবন্দী থাকতে গিয়ে খাদ্য সংকটে পড়েছেন মানুষ। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। খাদ্য সহায়তার পাশাপাশি আসন্ন ঈদের জন্য ঈদসামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে।
তাঁরা জানান, করোনার শুরুর পর থেকে সংক্রমণ এড়াতে মানুষের সচেতনতায় এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ, বাড়িতে বাড়িতে সাবান বিতরণ, কেউ বাইরে থেকে আসলে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, মাক্স বিতরণ, বাজারে যাতায়াত পথে সাবান পানির ব্যবস্থা, বাজারে মানুষের সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কাজ করেছি।
১৪০ পরিবারকে ত্রাণ বিতরণের পর এখন নতুন করে ১২০ পরিবারকে ত্রাণ বিতরণ ও ঈদ উপহার দেওয়া হয়েছে। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ৩০টি পরিবারের বাচ্চাদের মধ্যেও পোষাক বিতরণ করা হয়েছে।
আলোর পথে রায়পুর সংগঠনের সভাপতি মু. ইদ্রিস আলী বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা শুরু থেকে এ অঞ্চলের মানুষকে সচেতন করার জন্য সব কিছু করছি। ত্রাণ বিতরণ করেছি। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছি।যতদিন প্রয়োজন, ততদিন মানুষের জন্য ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে। আমরা সবাই মিলে এই মহামারি জয় করবো ইনশাআল্লাহ!
আলোর পথে রায়পুর সংগঠনের সাধারণ সম্পাদক মু. রাকিব হোসেন বলেন, গ্রামের খেঁটে খাওয়া মানুষ করোনার কারণে ঘরবন্দী হয়ে পড়েছে। তাদের এখন কোনো আয় নেই। বড় সংকটে রয়েছে মানুষ। তাদের সংকটময় মূহুর্তে আমরা দাঁড়িয়েছি।
কয়েক’শ দরিদ্র মানুষকে ত্রাণ দিয়ে সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর পথে রায়পুর'
Reviewed by pencil71
on
May 08, 2020
Rating:
Reviewed by pencil71
on
May 08, 2020
Rating:

No comments: