Technology

test

কালকিনিতে সমাজ সেবক বাবুল আকন এর নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন


কালকিনি প্রতিনিধিঃ হাসানুল বান্না
করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মাদারীপুরের কালকিনিতে বাশগাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কর্মহীন,অসহায় ও দরিদ্র ৩ হাজার মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেছে সমাজ সেবক বাবুল আকন ।

স্থানীয় সূত্রে জানাযায়,করোনা প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়লে সমাজ সেবক বাবুল আকন এর উদ্যোগে ভ্যান চালক,অটো চালকসহ কর্মহীন,অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যেই বিভিন্ন সময়ে ২ লক্ষ টাকা নগদ অর্থসহ চাল, ডাল,সেমাই,চিনি, আলু, লবন ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সমাজ সেবক বাবুল আকন বলেন, করোনা প্রাদুর্ভাবে মানুষ অসহায় হয়ে পড়লে গোপনীয়তা রক্ষা করে আমি নগদ অর্থ নিয়ে এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। এছাড়া ঈদ উপলক্ষে বিভিন্ন ঈদ সামগ্রী বিতরণ করছি এবং এ সহায়তা করোনা পরিস্থিতির উপর ভিত্তিকরে অব্যাহত থাকবে।


কালকিনিতে সমাজ সেবক বাবুল আকন এর নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন কালকিনিতে সমাজ সেবক বাবুল আকন এর নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন Reviewed by pencil71 on May 08, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.