Technology

test

মাদারীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!!

মাদারীপুর সদর উপজেলার হাজরাপুর গ্রামে মাদ্রাসার সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ । 
পুলিশ ধর্ষক সাকিব বেপারী (১৮)কে গ্রেফতার করে শনিবার সকালে মাদারীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত সাকিবকে জেল হাজতে প্রেরণ করেন। নির্যাতিতা ছাত্রী মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার উত্তর হাজরাপুর গ্রামে মাদ্রাসার সপ্তম শ্রেণিতে পড়া এক ছাত্রীকে পার্শ্ববর্তী পশ্চিম হাজরাপুর গ্রামের রজব বেপারীর ছেলে সাকিব বেপারী বুধবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে জোর করে একটি অটোরিক্সায় নিয়ে যায় এবং রাতে মস্তফাপুর পর্বত বাগানের ভিতরে একটি নির্জন বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বৃহস্পতিবার দুপুরে ঐ ছাত্রী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যকে জানায়। ঐদিন রাতে এ ঘটনায় এলাকার লোকজন একটি সালিস বৈঠকে বসে মীমাংশার চেষ্টা করে। পরে শুক্রবার দুপুরে মাদারীপুর সদর হাসপাতালে মেয়েকে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার রাত ৯টার দিকে সদর থানায় একটি মামলা দায়ের করে ধর্ষণের শিকার ঐ ছাত্রীর বাবা। ধর্ষণের ঘটনায় ধর্ষক সাকিব বেপারী (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মোহাম্মদ বদরুল আলম বলেন, মাদ্রাসার ছাত্রীকে সদর উপজেলার মস্তফাপুর পর্বত বাগানের ভিতরে একটি নির্জন বাড়িতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।



মাদারীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!! মাদারীপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ!! Reviewed by pencil71 on September 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.