Technology

test

ডেঙ্গু থেকে বাঁচতে শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারী টানিয়ে প্রতিরোধ

ডেঙ্গু থেকে বাঁচতে শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারী টানিয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলে।শিবচর উপজেলা চত্ত্বরে প্রভাতি কিন্ডার গার্টেন বিদ্যালয়টি অবস্থিত। 



বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৪ শ ৫৪ জন। ডেঙ্গু নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতংক। সম্প্রতি ডেঙ্গু আতংকে শিক্ষার্থীর উপস্থিতি সংখ্যা কমতে শুরু করেছিল বিদ্যালয়ে। ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে প্রায় এক সপ্তাহ আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির চারপাশের জানালাগুলোতে মশারী টানানো হয়। নিয়মিত পরিস্কার করা হচ্ছে বিদ্যালয়ের চারপাশ। বিদ্যালয়ের জানালায় মশারী টানানোর এই উদ্যোগে প্রশাসনের প্রতি বিদ্যালয়টির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেছেন। জানালায় মশারী টানানোর পর থেকে বিদ্যালয়ে বৃদ্ধি পেয়েছে শিক্ষার্থী উপস্থিতি।


ডেঙ্গু থেকে বাঁচতে শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারী টানিয়ে প্রতিরোধ ডেঙ্গু থেকে বাঁচতে শিবচরের একটি বিদ্যালয়ের জানালাগুলোতে মশারী টানিয়ে প্রতিরোধ Reviewed by pencil71 on September 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.