অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার করা হয়েছে।
নবনিযুক্ত ডিএমপি কমিশনার এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।
এই নিয়োগের মাধ্যমে তিনি বিদায়ী কমিশনার আছাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।
নতুন সিআইডি প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই রদবদলের কথা জানানো হয়।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান এসব খবর নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম
Reviewed by pencil71
on
August 29, 2019
Rating:
Reviewed by pencil71
on
August 29, 2019
Rating:

No comments: