মাদারীপুরে রাত্রে ভ্যান চালক ছিনতাইকারীর কবলে
২৯/০৩/২০১৮ইং
কাইলকাপুর রাস্তা দিয়ে মূল সড়কে ভ্যান নিয়ে আসেন মু.জিতু সরদার। রাস্তা পেরিয়ে ইটেরপুলে দিকে আসেন তখন রাত ৩টা। কিন্তু যানবাহন খুব একটা চোখে পড়ছে না। এমন সময় কিছু লোক এসে ভ্যান ভাড়া করে। কিছু মালামাল আছে খোয়াজপুর যাবে। মু.জিতু সরদার ভাবছেন, ভাগ্যটা ভালো আছে। ভ্যানটা একটু সামান্য যাওয়া মাত্রই পেছনের সিট থেকে একজন তার কাঁধে হাত রেখে বলে, কি ভাই ভালো আছেন। খামাখা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। যা কিছু আছে বের করে দিলেই আমরা খুশি। এ কথা শুনে পাশের লোকের দিকে তাকিয়ে মু.জিতু সরদার বলেন, দেখেছেন ভাই আমাকে কী বলছে এই লোকটা। কিন্তু যাকে বলছে সেই লোকটিও যে একই দলের সদস্য সেটা বুঝতে পারল তার কথাতে। লোকটি উল্টো বলল, যা বলছে, ঠিক মতো দিয়ে দে। নইলে গলা কেটে ফেলব। এ কথা বলেই লোকটি একটা চাপাতি দেখায় মু.জিতু সরদারকে। তিনি বুঝতে পারেন, ছিনতাইকারী চক্রের সদস্য তারা। যাত্রীবেশে ছিনতাইকারীরা তাকে মারধর করতে থাকে। পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে ফেলে দেয় মাদারীপুর চৌস্তা থেকে আচমত আলী খাঁন ব্রিজে যাবার মাঝা মাঝি। প্রতিদিনের মত হাটতে বের হলো মু.জাহাংগির হোসেন। তিনি দেখতে পান রাস্তার পাশে পরে আছি মু.জিতু সরদার। জাহাংগির হোসেন মানবিক দিক থেকে জিতু সরদারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করান।
মাদারীপুরে ছিনতাইকারীর হাত থেকে ভ্যান চালক রক্ষা পেলনা-Pencil71
Reviewed by pencil71
on
March 29, 2018
Rating:
Reviewed by pencil71
on
March 29, 2018
Rating:

No comments: