Technology

test

মৃত্যু —দীদার মাহদী-Pencil71










হাতের মুঠোয় মৃত্যু নিয়ে
ছুটছি প্রতিদিন,
অসৎ পথে এই কারণে
আসার কথা ঘিন!

কিন্তু আমি অশ্লীলতার
পেছন ছুটি রোজ,
হালাল হারাম দূরে ঠেলে
করছি ভূরিভোজ!

মদের বোতল চুমুক দিয়ে
নেশার ঘোরে যেই,
তখন যদি মৃত্যু আসে
হারাবো কি খেই!

কিংবা যেনায় লিপ্ত আছি
এমন সময় হায়,
মৃত্যু এসে বলে যদি
আয় এদিকে আয় ৷

কখন যে কার মৃত্যু আসে
যায় না বলা তাই,
জীবন সাজাই প্রভূর রঙে
এসো মুমিন ভাই ৷
                                            →তরুন কবি
মৃত্যু —দীদার মাহদী-Pencil71 মৃত্যু  —দীদার মাহদী-Pencil71 Reviewed by pencil71 on March 14, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.