Technology

test

চলতে_চলতে_শিক্ষা



চলতে_চলতে_শিক্ষা 
রিকশা থেকে নেমে যখন দেখি পকেটে ভাংতি (খুচরা) টাকা নাই তখন এ যান্ত্রিক শহরে আর বিড়ম্বনার শেষ থাকে না।
আজ সকলে আমার সে দশা। রিকশা ওয়লাকে বসিয়ে  টাকা ভাংগানোর মিশন শুরু। আল্লাহ দয়া করলান, ৫ম জনের নিকট ভাংতি পেলাম।

ভাই, একটু বিপদে পড়েছি, ভাংতি হবে প্লিজ?
 উত্তরে;
.
১ম জনঃ
 বিরক্তি নিয়ে, না ভাই, সকাল সকাল ভাংতি হবে না, যান।
আমিও বিরক্ত নিয়ে চলে এলাম।
.
২য় জনঃ
 মিষ্টি হেসে, এইতো ক্যাশ খুললাম, ভাংতি নেই, সরি ভাই।
আমিও মিষ্টি হাসে, ধন্যবাদ দিয়ে চলে এলাম। 
.
৩য় জনঃ
 আমার উত্তর দেয়ার রুচিও হল না তার, বিরক্তির সাথে যাস্ট মাথা নাড়ল। 
আমিও ঠোঁট কুচকে সামনে এগুলাম। 

৪র্থ জনঃ 
সাথে সাথে না করে তার কাজে ব্যস্ত হয়ে গেল।
আমিও ৫ম জনের খোঁজে সামনে এগুলাম। 

৫ম জনঃ
আমার দিকে তাকাল, ঠান্ডা মাথায় ক্যাশ খুলল। দেখে আমার টাকাটা চাইল, চেক করে ক্যাশে রেখে ক্যাশ থেকে বেছে বেছে ভাল টাকা গুলো দিল।
আমি ধন্যবাদ দিয়ে প্রশ্ন করলাম, আচ্ছা ভাংতি দিলেন আবার বেছে বেছে ভাল গুলো দিলেন কেন? 
উনি সিম্পল একটা উত্তর দিলেন; আমিও এরকমটাই আশা করতাম। 
কথাটা শুনে অন্তরের অন্তস্থল থেকে দোয়া চলে এলো, বললাম; আল্লাহ আপনার সকল কাজে বারাকাহ দিন, জাজাকাল্লাহ। 
তিনিও মিষ্টি হেসে দোয়া চাইলেন। 
ফিরে এসে রিকশা ওলাকে ভারা দিলাম আর  চিন্তা করলাম, মানুষের সাথে কত ধরণের আচরণ করা যায়? আমার ২য় জনের আচরণ ভাল লেগেছে আর ৫ম জনের আচরণে মুগ্ধ হয়েছি।
শিক্ষা গ্রহন করেছি, সব কিছু নিজের অবস্থান থেকে চিন্তা করলেই সহজে উপকার করা যায়, মানুষের ভালবাসা ও দোয়া পাওয়া যায়।
চলতে_চলতে_শিক্ষা চলতে_চলতে_শিক্ষা Reviewed by pencil71 on August 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.