মানুষের মাঝে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে একই লাল রক্তের সম্পর্ক গড়ার স্বপ্ন দেখেন যে মানুষটি, তিনি কামরুল হাসান।
এই বিপুল জনগোষ্ঠীর দেশে কেউ যেন রক্তের অভাবে মারা না যায়,২০১০ সাল থেকে এরকম চিন্তা তার মনে দানা বাধতে থাকে।২০১৮ সালের অক্টোবরে সকল বাধা বিপত্তি ঠেলে "ব্লাড কানেকশন" নামক প্রতিষ্ঠানটির জন্ম হয়।বর্তমানে প্রতিষ্ঠানটির সদস্য সংখ্যা প্রায় ১ লক্ষের বেশি।
সমাজকর্মে অনার্স-মাস্টার্স শেষ করা কামরুল হাসান বর্তমানে এই বিপুল সদস্যের পরিবারটির সভাপতিত্ব করছেন।
তিনি বলেন,মানুষের গায়ের রঙ যেমনই হোক না কেনো,সে যেকোনও দেশের অধিবাসী বা যেকোনও ধর্মের অনুসারী হতে পারে, তবে আমাদের প্রত্যেকের রক্তের রঙ লাল এবং ঠিক এই জায়গা থেকে বিবেচনা করলে প্রত্যেকে আমরা এক ও অভিন্ন।এভাবে ভাবতে পারলে একদিন আমাদের মধ্যে আর কোনও বিবাদ-বিদ্বেষ বা হানাহানি থাকবেনা।
রক্তদান প্রসঙ্গে তার ধারণা হলো,রক্তদান প্রতিটি মানুষের জন্য একটি 'রুটুন ওয়ার্ক' হওয়া উচিৎ। এরকম একটি মহৎ কাজ যে করছেন তার প্রচারণা আরও ১০ জন মানুষকে উদ্বুদ্ধ করতে পারে।
কামরুল হাসান প্রমাণ করেছেন," মানুষ মানুষের জন্য"। তার একটি উদ্যোগ হাজারও মানুষের জীবনকে প্রতিনিয়ত সুন্দর করে দিচ্ছে।
এই সুন্দর কাজটির ভালো একটি শেষ যেন তিনি তার বাবাকে সাথে নিয়ে দেখতে পারেন এটিই তার ইচ্ছে।
বাবার ইচ্ছা পূরণে আমার ছুটে চলা
Reviewed by pencil71
on
June 22, 2021
Rating:
Reviewed by pencil71
on
June 22, 2021
Rating:

No comments: