কিছু লোকজন আছি যারা ফেইসবুকটাকে পল্টন ময়দান, সংসদ আর হাইকোর্ট ভেবে বসে আছি। এখানে সামাজিকতাও যে, শেয়ার করা যায় সেটা ভুলে গেছি। একটা রাজনীতির ময়দান ব্যাতিত ফেইসবুককে আর কিছুই ভাবি না। কিছু লেখক আছেন যাদের অভ্যাস প্রতিনিয়ত লেখালেখি করা। তারাও শুধু লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না। মাঝে মধ্যে পরিবার ও সমাজ জীবনের অনেক কিছুই ফেইসবুকে শেয়ার করে থাকেন।
ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং মানুষ সামাজিক জীব। সমাজ জীবনের সব কিছুই ফেইসবুকে শেয়ার করা যেতে পারে। মানুষ কি শেয়ার করবে এটা একান্তই মানুষের ব্যাক্তিগত ব্যাপার।
মানুষের ব্যাক্তিগত স্বাদ, ইচ্ছা আকাঙ্খা রয়েছে। আমার যদি সেটা ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যেতে পারি। কিন্তু তার মানে এই না যে, কমেন্ট বক্সে জ্ঞান বিতরণ শুরু করে দিবো। যেটা পরিবেশের সাথে একেবারেই বেমানান হয়ে দাড়ায়।
তবে শরীয়াহ বিরোধী কোন কার্য্যকলাপ, অথবা রাষ্ট্র বা সমাজের ক্ষতি হয় এমন কোন পোষ্ট যদি করা হয় তাহলে সেটা বলতে পারি যে, "ভাই এটি ঠিক হয় নি।" পাব্লিক কমেন্টবক্সে জ্ঞান বিতরণ করে নিজেকে জ্ঞানী মনে করা বড় মূর্খতা। ইনবেক্সেও তো বলতে পারেন।
সমস্যা হলো, বেশিরভাগ মানুষ জ্ঞান অর্জনে আগ্রহী না। তারা তাদের ইগনোরেন্সের উপরে ফুল কনফিডেন্স নিয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে আগ্রহী।
তরুন লেখক✆
আরমান হোসেন খালাসি
ফেইসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম
Reviewed by pencil71
on
June 20, 2021
Rating:
Reviewed by pencil71
on
June 20, 2021
Rating:

No comments: