মাদারীপুর পৌর নির্বাচনে বেসরকারিভাবে তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত প্রার্থী জনাব খালিদ হোসেন ইয়াদ। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান।
মাদারীপুর পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেছেন মোট ৪জন প্রার্থী, তারা হলেনঃ
১। বাংলদেশ আওয়ামীলীগ মনোনিত খালিদ হোসেন ইয়াদ ২। বাংলাদেশ জাতীয়তা বাদী দল মনোনিত জাহান্দার আলী জাহান ৩। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত আসমত আলী এবং ৪। জাতীয় পার্টি মনোনিত লিয়াকত আলী খান।
নৌকা প্রতীকে খালিদ হোসেন ইয়াদ সর্বোচ্চ ২২০৫৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছে । তার নিকটতম প্রতিদ্বন্দী জাহান্দার আলী জাহান ৫২৫৬ ভোট পেয়ে ধানের শীষ প্রতিকে দ্বিতীয় হয়েছেন। এর পর যথাক্রমে হাতপাখা প্রতিকে আসমত আলী ৩৮১৮ ভোট এবং লিয়াকত আলী ৩৬৫ ভোট পেয়ে তৃতীয় এবং চতুর্থ স্থানের অধিকারী হয়েছেন।
তৃতীয় বার পৌর পিতা জনাব খালিদ হোসেন ইয়াদ
Reviewed by pencil71
on
March 01, 2021
Rating:
Reviewed by pencil71
on
March 01, 2021
Rating:

No comments: