Technology

test

ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ // লেখকঃ আল্লামা ইউসূফ আল-কারযাভী

ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগলেখকঃ আল্লামা ইউসূফ আল-কারযাভী

যারা বিশ্বাস করে ধর্মে রাষ্ট্রব্যবস্থার কোনাে অস্তিত্ব নেই। তারা মনে করে ধর্ম পালন ও রাষ্ট্র পরিচালনা দুটি ভিন্ন বিষয়। এর সফলতার অন্যতম বহিঃপ্রকাশ হচ্ছে: সেকুলার মতবাদ যা একরকম সংঘাতের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করে এবং ধর্মকে রাষ্ট্রব্যবস্থা থেকে পৃথক করার দাবিতে যােচ্চার ভূমিকা পালন করে। কিন্তু ইসলামি জীবন-ব্যবস্থায় রাষ্ট্রব্যবস্থা একটি অবিচ্ছেদ্য অংশ। এ কথা কোনাে ইসলামি ব্যক্তিত্বের নিজস্ব আবিষ্কৃত কোনাে বিষয় নয়, বরং ইহা ইসলামের মূলগ্রন্থ, সুপ্রতিষ্ঠিত ঐতিহাসিক ঘটনাবলী এবং ইসলামের প্রকৃতি ও বৈশিষ্ট্য ইত্যাদির দ্বারা প্রমাণিত বাস্তব একটি বিষয়। নিকট অতীতের মুসলমানরা এ বিষয়ে বেশ উদাসীনতা প্রদর্শন করেছে। মুসলিম বুদ্ধিজীবিগণ ইসলামের বিভিন্ন বিধি-বিধানের ক্ষেত্রে বিশেষত ইবাদতের বিধি-বিধানের ক্ষেত্রে যেরূপ অধ্যয়ন ও গবেষণা করেছেন, ইসলামি রাষ্ট্র সম্পর্কে গবেষণার ব্যাপ্তি ততটা বিশাল ও ব্যাপকতা লাভ করেননি। তদুপরি, হিজরি পঞ্চদশ শতকে বসবাস করলেও বর্তমান যুগের অনেক ফকীহগণ এমন দৃষ্টিভঙ্গি পােষণ করেন যা কয়েক যুগ পূর্বেই বিলুপ্ত হয়ে গেছে। স্থবিরতায় আক্রান্ত এ সকল ফকীহগণ ভুলে গেছেন যে, ইমাম শাফেয়ী র, স্বল্প সময়ের ব্যবধানে তার মতামত (মাজহাব) পরিবর্তন করেছিলেন। ইমাম আবু হানিফার র, অনুসারীরা যুগের ভিন্নতার কারণে প্রায়ই একতৃতীয়াংশ মাসআলায় তার সাথে দ্বিমত পােষণ করেছেন এবং তারা আরাে বলেছেন: যদি আমাদের ইমাম জীবিত থাকতেন তাহলে তিনিও তার মত পরিবর্তন করে আমাদের সাথে একাত্মতা ঘােষণা করতেন। একই বিষয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের একাধিক মতামত পাওয়া যায়, এমনকি কখনাে সাতটি বা ততােধিক পর্যন্ত। ব্যক্তি, সময়, যুগ, অবস্থা ইত্যাদির পরিবর্তনের কারণেই অধিকাংশ ক্ষেত্রে এমনটা ঘটে থাকে। এ বিষয়গুলাে সামনে রেখেই ড. ইউসুফ আল-কারযাভী ‘মিন ফিকহি আদ দাওলাহ ফিল ইসলাম' শীর্ষক এ আন্তর্জাতিক মানের গ্রন্থটি আরবিতে পেশ করেছেন। গ্রন্থটি ইসলামি রাষ্ট্র ব্যবস্থা: তত্ত্ব ও প্রয়ােগ' শিরােনামে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বাংলায় অনুবাদ করার প্রয়াস পেয়েছেন IIUM-এর পিএইচডি গবেষক জনাব মােহাম্মদ হাবীবুর রহমান। সম্পাদনার গুরুত্বপূর্ণ কাজটি করেছেন CZM-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মিয়া মুহাম্মদ আইয়ুব। বিআইআইটি এ প্রয়াসের জন্য লেখক, অনুবাদক ও সম্পাদকের নিকট কৃতজ্ঞতাজ্ঞাপন করছে। পাঠকদের হাতে গ্রন্থটি তুলে দিতে পেরে বিআইআইটি কর্তৃপক্ষ সত্যিই আনন্দিত। আশা করি জ্ঞানপিপাসু গবেষকদের নিকট এটি একটি বিশেষ উপহার হিসেবে বিবেচিত হবে। গ্রন্থটির অনুবাদক, সম্পাদক এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা আমাদের প্রয়াস কবুল করুন। আমিন।
প্রফেসর ড. আবু খলদুন আল-মাহমুদ
ভাইস প্রেসিডেন্ট, প্রকাশনা বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)
প্রকাশনীঃ বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট
ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ // লেখকঃ আল্লামা ইউসূফ আল-কারযাভী ইসলামি রাষ্ট্রব্যবস্থাঃ তত্ত্ব ও প্রয়োগ // লেখকঃ আল্লামা ইউসূফ আল-কারযাভী Reviewed by pencil71 on July 21, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.