কোনো একদিন হয়তো থেমে যাবে জীবনের সব গান,
থেমে যাবে পৃথিবীর যত কোলাহল।
অবসান হবে সব মান- অভিমান।
সেইদিন হয়তো কোনো এক ভোরে
আমি বিহীন নতুন এক পৃথিবী জেগে উঠবে।
সেই পৃথিবীতে শুধু থাকবো না আমি।
কিংবা থাকবেনা আমার কোনো অস্তিত্ব।
আমার না থাকায় পৃথিবীর কোনো ক্ষতি নেই।
পৃথিবী পৃথিবীর নিয়মেই চলবে।
পেশাজীবী ,শ্রমজীবী ,গৃহিণী , শিক্ষার্থীরা আগের সব নিয়মের মতোই আবার সবাই ব্যস্ত হয়ে পড়বে।
আর এটাই পৃথিবীর নিয়ম।
নির্মম অথচ বাস্তব,
আর বড় অদ্ভুত এই নিয়ম।
হয়তো বা কেবল আমার কোনো এক আপনজনদের
স্মৃতির মর্মে বেঁচে থাকব আমি।
কিংবা তাদের স্মৃতিচারণায় আমাকে নিয়ে আলাপনে কিছুটা সময় পার করবে তারা এভাবে-
নীলফামারীর সেই কাজল চোখের মেয়েটা না
দারুণ বাঁশি বাজাতো!
কিন্তু হঠাৎ করেই একদিন নাই হয়ে গেলো।
আহা, যদি বেঁচে থাকতো আরো কিছুকাল
হয়তো তার বাঁশির সুরে মুখরিত হতো এ পৃথিবী।
কিন্তু ভেঙে গেল বাঁশি।
হারিয়ে গেল সুর।
অজানা কোন্ গন্তব্যে কোথায় যে মিলিয়ে গেল
আজও খুঁজে দেখা হলো না!
ব্যস্ত পৃথিবী | শামসুন নাহার মিতুল | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Reviewed by pencil71
on
June 02, 2020
Rating:
Reviewed by pencil71
on
June 02, 2020
Rating:

No comments: