Technology

test

মনে পড়ে?



রমজানের বিশেষ আমল গুলো ধরে রাখা, অর্জন হওয়া গুণাবলী নিয়মিত অভ্যাসে পরিণত করা।

আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সাঃ) বলেছেন : 'আল্লাহর কাছে আমল বা কাজ ৭ ধরনের। এর মধ্যে দুই ধরনের আমল ওয়াজিবকারী, অপর দুই ধরনের আমল সমান সমান বিনিময়ের অধিকারী, এক ধরনের আমল ১০ গুণ মর্যাদার অধিকারী, আরেক ধরনের আমল ৭শ গুণ মর্যাদার অধিকারী এবং সর্বশেষে এক ধরনের আমলের মর্যাদা ও সওয়াব সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না।

ওয়াজিবকারী দুই ধরনের আমল হলো -
১, যে ব্যক্তি শিরক ছাড়া এখলাসের সাথে নির্ভেজাল এবাদত সহ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হবে।
২, আর যে ব্যক্তি শিরকের সাথে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হবে।

সমান সমান বিনিময়ের অধিকারী আমল দুটো হচ্ছে-
৩, যে ব্যক্তি একটি পাপ কাজ করবে, তার একটি মাত্র পাপ হবে
৪, আর যে ব্যক্তি একটি নেক কাজ করার নিয়্যত করার পর শেষ পর্যন্ত করেনি, সে একটি সওয়াব পাবে।

৫, কেউ একটি নেক কাজ করলে ১০ টি সওয়াব পাবে।

৬, কেউ আল্লাহর পথে অর্থ ব্যয় করলে তাকে বহুগুণে সওয়াব দেওয়া হবে, এক দিরহাম দীনার দান করলে ৭শ দিরহাম দীনার দানের সওয়াব দেওয়া হবে।

৭, রোজা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া এর সওয়াব আর কেউ জানে না।'
(তারবানী)



মনে পড়ে? মনে পড়ে? Reviewed by pencil71 on May 30, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.