Technology

test

মাদারীপুর কালকিনি উপজেলায় বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর,আহত ২০


কালকিনিতে মোঃ আলোমগীর হোসেন নামের এক ইউপি সদস্যর লোকজনের বাড়ীতে দফায়-দফায় হামলা চালিয়েছে চেয়ারম্যান সমর্থকরা। এতে করে আহত হয়েছে মহিলাসহ কমপক্ষে ২০জন। আহতদেরকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে,  উপজেলার আলীনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলোমগীর হোসেন ওরফে খাজার সঙ্গে পার্শবর্তী সদর এলাকার ঝাউদি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন হাওলাদারের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। এর জের ধরে সকালে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের নেতৃত্বে মামুন শরিফ, রুবেল চৌকিদার, রিপন বেপারী, মোক্তার মোল্লা ও বাবুল সরদারসহ প্রায় দুই শতাধীক লোকজন মিলে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ইউপি সদস্য খাজার লোকজনের বাড়িতে হামলা চালায়।

মোঃ জুয়েল-(৩৫), রহমান-(৪২), বসির চৌকিদার-(৪৫), হানিফ বেপারী-(৪৬), জামান চৌকিদার (৪০), মন্নান চৌকিদার-(৪২), আনোয়ার-(৩০), জামেলা-(৪৫), রহিমা-(৩৯), মনা-(৫০). লক্ষি-(৪০)সহ কমপক্ষে ১৫জন লোক আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে অবস্থার অবনতি হলে মন্নান, জুয়েল, রহমান ও হানিফসহ ৮জনকে বরিশাল সেবাচিম হাসপালে রেফাট করা হয়।

কালকিনি থানার ওসি মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়ান করা হয়েছে। এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চলছে।



মাদারীপুর কালকিনি উপজেলায় বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর,আহত ২০ মাদারীপুর কালকিনি উপজেলায় বাড়িতে ঢুকে হামলা-ভাংচুর,আহত ২০ Reviewed by pencil71 on January 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.