মা আমার পৃথিবী
সুলতানা জাকিয়া
ছোট্ট কালে মায়ের কোলে
উঠেছিলাম বেড়ে
বড় হয়েই কষ্ট পেলাম
কোলটা মায়ের ছেড়ে।
শেখালো মা গান কবিতা
হাজার রকম ছড়া
মায়ের হাতে প্রতিদিনই
খেতাম মজার বড়া।
হাত বাড়িয়ে বুকে নিতো
করতো কতো অাদর
শীতের দিনে ঠান্ডা পেলে
জড়িয়ে দিতো চাদর।
শিক্ষা দিতো ন্যায়ের পথে
বলতো-রেখো স্মরণ
সত্য পথেই চলবে তুমি
আসলে আসুক মরণ।
সুলতানা জাকিয়া
ছোট্ট কালে মায়ের কোলে
উঠেছিলাম বেড়ে
বড় হয়েই কষ্ট পেলাম
কোলটা মায়ের ছেড়ে।
শেখালো মা গান কবিতা
হাজার রকম ছড়া
মায়ের হাতে প্রতিদিনই
খেতাম মজার বড়া।
হাত বাড়িয়ে বুকে নিতো
করতো কতো অাদর
শীতের দিনে ঠান্ডা পেলে
জড়িয়ে দিতো চাদর।
শিক্ষা দিতো ন্যায়ের পথে
বলতো-রেখো স্মরণ
সত্য পথেই চলবে তুমি
আসলে আসুক মরণ।
মা আমার পৃথিবী_সুলতানা জাকিয়া।
Reviewed by pencil71
on
December 22, 2019
Rating:
Reviewed by pencil71
on
December 22, 2019
Rating:

No comments: