নীল আকাশ
সুলতানা জাকিয়া
নীল আকাশে মেঘ জমেছে
মেঘের বাড়ি কই?
বাদলা দিনে বৃষ্টি নামে
একলা ঘরে রই?
বাতাসেতে দোলনা হয়ে
দুলছে গাছের ডাল
বৃষ্টির দিনে করছে খেলা
ডাহুক ছানার পাল।
ইচ্ছে করে হারিয়ে যাই
ওই আকাশের মাঝে
বৃষ্টি হয়েই পড়বো ঝরে
সকাল বিকেল সাঁঝে।
মাঝে মাঝে মেঘের ভেলায়
অনেক দূরে যাবো
মেঘের সাথে ইচ্ছে মতো
ঘর বানিয়ে রবো।
সুলতানা জাকিয়া
নীল আকাশে মেঘ জমেছে
মেঘের বাড়ি কই?
বাদলা দিনে বৃষ্টি নামে
একলা ঘরে রই?
বাতাসেতে দোলনা হয়ে
দুলছে গাছের ডাল
বৃষ্টির দিনে করছে খেলা
ডাহুক ছানার পাল।
ইচ্ছে করে হারিয়ে যাই
ওই আকাশের মাঝে
বৃষ্টি হয়েই পড়বো ঝরে
সকাল বিকেল সাঁঝে।
মাঝে মাঝে মেঘের ভেলায়
অনেক দূরে যাবো
মেঘের সাথে ইচ্ছে মতো
ঘর বানিয়ে রবো।
নীল আকাশ_সুলতানা জাকিয়া
Reviewed by pencil71
on
December 20, 2019
Rating:
Reviewed by pencil71
on
December 20, 2019
Rating:

No comments: