Technology

test

স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে দিতে হবে-সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ ৯ বছরের স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের মুক্তি হয়েছিল। দেশপ্রেমিক জনতার তীব্র আন্দোলনের মুখে নির্দলীয় নিরপেক্ষ তত্তবধায়ক সরকারের কাছে স্বৈরাচার এরশাদ সরকার ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল।
দীর্ঘদিন পরে আবারো জাতির ঘাড়ে আরেক স্বৈরাচারী সরকার জগদ্দল পাথরের ন্যায় বসে আছে। আওয়ামী স্বৈরাচারী সরকারের শাসনব্যবস্থা এরশাদের স্বৈরাচারী শাসনকেও হার মানিয়েছে। দেশে আজ আইনের শাসন বলে কিছু নেই। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে নগ্ন দলীয়করণের ফলে মানুষের ভোটাধিকার থেকে শুরু করে মৌলিক অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হয়েছে। একদিকে সরকারের সীমাহীন দুর্নীতি লুটপাট অপরদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। দেশজুড়ে হত্যা, খুন, গুম, ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকীর মুখে। এভাবে রক্ত¯œাত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারেনা। দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের ন্যায় দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।


স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে দিতে হবে-সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বৈরাচারী শাসনের শৃঙ্খল ভেঙ্গে দিতে হবে-সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের Reviewed by pencil71 on December 08, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.