Technology

test

গাছবাড়িয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আসিফ (১০) কে পিটিয়ে হত্যা

মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আসিফ (১০) কে পিটিয়ে হত্যা করেছে মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলি। অভিযোগ পরিবারের। বুধবার বিকেলে মাদারীপুর সদর হাসপাতালে মারা যায় আসিফ। আসিফ মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনদী বাজিতপুর গ্রামের আনোয়ার মাতুব্বরের একমাত্র ছেলে।
এ ঘটনায় হাসপাতাল থেকে আবুল বাসার নামে এক মাদ্রাসা শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে আসিফকে মাদারীপুর সদর উপজেলা গাছবাড়িয়া কওমী মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী মারধর করে। দ্বিতীয় দফায় আজ বুধবার আবার মারধর করে। এতে মারা যায় আসিফ।
নিহত আসিফের বাবা আনোয়ার মাতুব্বর বলেন, দুই দিন আগে আসিফকে তুচ্ছ ঘটনা নিয়ে মারধর করে মাদ্রাসার শিক্ষক। পরে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়ি চলে যায়। মঙ্গলবার সকালে আবার আসিফকে মাদ্রসায় নিয়ে আসে ওর মা সালমা বেগম। বুধবার সকালে আসিফকে দ্বিতীয় দফায় মারধর করেন মাদ্রসার শিক্ষক ইউসুফ আলি। পরে বিকালে আমাদের কাছে ফোনে জানানো হয় আসিফ অসুস্থ তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে। এ সময় নিহত আসিফের বাবা ও মা আসিফ হত্যাকারী ইউসুফ আলির ফাঁসির দাবী জানান।
নিহত আসিফের চাচি রোকেয়া বেগম জানান, আসিফ দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সে মাদ্রাসাতে থাকতো। বুধবার সকালে মাদ্রাসার শিক্ষক ইউসুফ আলী আসিফকে পিটিয়ে আহত করে। পরে আবুল বাশার নামের অপর এক শিক্ষক আসিফকে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে যায়।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার অখিল সরকার জানান, বুধবার বিকালে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।


গাছবাড়িয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আসিফ (১০) কে পিটিয়ে হত্যা গাছবাড়িয়া কওমী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র আসিফ (১০) কে পিটিয়ে হত্যা Reviewed by pencil71 on November 07, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.