Technology

test

জমি নিতে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন

বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায়ে ভারতের সর্বোচ্চ আদালত ওই ভূমিতে একটি মন্দির নির্মাণের নির্দেশনা দিয়েছেন। এর পরিবর্তে অযোধ্যার অন্য কোনও স্থানে মসজিদ নির্মাণের জন্য ৫ একর ভূমি পাবেন মুসলিমরা।
সংবাদমাধ্যমে জানায়, বাবরি মসজিদ নিয়ে দেওয়া রায়কে ‘অন্যায্য’ অভিহিত করে আপিল করার ঘোষণা দিয়েছেন মুসলিমরা। ভারতের কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড আপিল করার চিন্তা করছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী জাফারিয়াব জিলানি।
এদিকে সুপ্রিম কোর্ট মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের পাঁচ একর জমি দিতে চেয়েছেন আদালত এই জমি নিতে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন (এআইএমআইএম) প্রেসিডেন্ট আসাদউদ্দিন ওয়াইসি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি এই রায়ে সন্তুষ্ট নই। রায়ে বাস্তব সত্যির জয় হয়নি। আমরা আমাদের আইনি অধিকারের জন্য লড়ছি। একই সঙ্গে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সুপ্রিম কোর্ট মুসলিমদের যে খয়রাতির ৫ একর জমি দিতে চেয়েছে, তা তাঁদের চায় না।
ওয়াইসি বলেন, এমনি মানুষের কাছে চাইলেই মুসলিমরা ৫ একর পেয়ে যাবে। সরকারের খয়রাতির প্রয়োজন নেই। হায়দরাবাদের সাংসদের বক্তব্য, “আমরা আমাদের আইনি অধিকারের জন্য লড়ছি। ভারতের মুসলমানদের এতটা খারাপ দিনও আসেনি যে খয়রাতির জমি নিতে হবে। আমরা যদি এভাবেই ভিক্ষা করতে থাকি তাহলে তাহলে এগোতে পারব না। মুসলিম বোর্ড কি সিদ্ধান্ত নেবে সেটা তাঁদের সিদ্ধান্ত। তবে আমার মত হচ্ছে, ভূমি দানের এই প্রস্তাব আমাদের প্রত্যাখ্যান করা উচিত।”


জমি নিতে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন জমি নিতে আপত্তি জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন Reviewed by pencil71 on November 09, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.