দেশটা ভাল থাকুক
ইশারুল ইসলাম
ইশারুল ইসলাম
ভাল মানুষ দশের লাগি
দেশ সেবাতে আসুক,
হিংসা বিবাদ ভুলে সবে
দেশকে ভালবাসুক৷
দেশ সেবাতে আসুক,
হিংসা বিবাদ ভুলে সবে
দেশকে ভালবাসুক৷
কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে
কাজটা শুরু করুক,
ভাল কাজে যাক ভরে সব
নোংরা যত সরুক৷
কাজটা শুরু করুক,
ভাল কাজে যাক ভরে সব
নোংরা যত সরুক৷
দূর্নীতি আর অবিচারের
হাতটা এবার থামুক৷
সত্য ন্যায়ের সুখের বাতাস
সবার ঘরে নামুক।
হাতটা এবার থামুক৷
সত্য ন্যায়ের সুখের বাতাস
সবার ঘরে নামুক।
বিভক্তি সব দূরে ঠেলে
ঐক্য ধরে রাখুক,
সবার প্রিয় বাংলাদেশটা
খুব ভালো সে থাকুক৷
ঐক্য ধরে রাখুক,
সবার প্রিয় বাংলাদেশটা
খুব ভালো সে থাকুক৷
দেশটা ভাল থাকুক
Reviewed by pencil71
on
October 01, 2019
Rating:
Reviewed by pencil71
on
October 01, 2019
Rating:

No comments: