Technology

test

হোমিও ওষুধ খাচ্ছেন আমেনা বেগম

অর্থ-সম্পদ না থাকলেও জীবনে সুখের অভাব ছিল না নওগাঁর আত্রাই উপজেলার তিলাবদুর গ্রামের আমেনা বেগমের (৫৫)। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন অনেক আগেই। এরপর দিনমজুর স্বামী ও ছেলেকে নিয়ে সুখেই দিন কাটছিল।

আমেনার স্বামী জানান, বছর খানেক আগে বাম স্তনে ব্যথা অনুভূত হয় আমেনার। চিকিৎসকদের পরামর্শে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেলের ক্যান্সার সেন্টারে নিয়ে যাওয়া হয় আমেনাকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর স্তন ক্যান্সার ধরা পড়ে তার।
তিনি বলেন, বাড়ির এক টুকরো ভিটে ছাড়া কোনো জমিজমা নেই আমাদের। দিন এনে দিন খেয়ে জীবন চলে। আমেনা অসুস্থ হওয়ার পর বাড়িতে থাকা দুটি গরু বিক্রি করে দেই। কিন্তু রোগের পরীক্ষা-নিরীক্ষাতেই গরু বিক্রির সেই টাকা শেষ। এখন আর বিক্রি করার মতো কিছুই নেই।
মকবুল জানান, বর্তমানে গ্রামের হোমি চিকিৎসকের দেয়া ওষুধ খাচ্ছেন আমেনা। কিন্তু দিন দিন অবস্থার অবনতি হচ্ছে। স্ত্রীকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা চান তিনি।

আমেনা বলেন, আমার চিকিৎসার জন্য শেষ সম্বল গরু দুটিও বিক্রি করে দিতে হয়েছে। আর কিছু নেই বিক্রি করার মতো।

[আমেনার পাশে কেউ দাঁড়াতে চাইলে সহযোগিতা পাঠানো যাবে তার ছেলে আপেল প্রামাণিকের ০১৭৪৩-৮৭২০৪৫ (বিকাশ) নম্বরে]
হোমিও ওষুধ খাচ্ছেন আমেনা বেগম হোমিও ওষুধ খাচ্ছেন আমেনা বেগম Reviewed by pencil71 on September 28, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.